Friday, May 8, 2020

দৈনিক সেরা- ২৪/০৪/২০২০ - ০৭/০৫/২০২০ পর্যন্ত (পার্ট ২)


৪.
শুভেচ্ছা ও অভিনন্দন ২৭/০৪/২০ তারিখের সেরা
কবি: মুহাম্মদ আমির হোসেন
কবিতা:খোশ আমদেদ ওহে মাহে রমজান'এর জন্যে
        @  প্রতিদিন কবিতা বিভাগ  @
কলমের শৈলী হয়ে উঠুক জীবনের প্রার্থিত পরম প্রত্যয়
স্বাগত সকলকে #######################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন, ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
#################################
খোশ আমদেদ ওহে মাহে রমজান
--------- মুহাম্মদ আমির হোসেন
২৭/০৪/২০ বিপাড়া কুমিল্লা
খোশ আমদেদ ওহে মাহে রমজান
কোরআন এনে তুমি হয়েছো মহান
ঘোষণা করেছো তুমি আল্লাহর শান
আহলান সাহলান মাহে রমজান।
পরমানন্দে উতলা করো যে আমায়
স্বপ্রসংশায় মগ্ন সকল ফেরেশতায়
আকাশ বাতাস জঁপে তোমারই শান
অসীম রহমত তুমি, তুমি দয়াবান।
পবিত্রসত্তা তুমি করুনা অপার
পাথরের বুকে করো প্রাণের সঞ্চার
তুমি যা জানো তাতো কেউ জানেনা
পরম মহানুভব তুমি ওহে  ছোবাহান।
সৎকর্মশীলদের দিবে তুমি আশ্রয়
ঘোষণা করেছো তুমি এমনই প্রত্যয়
দৃঢ় প্রজ্ঞাবান তুমি ভূলোক দ্যুলোক
সুনির্মিতি তোমার সাত আসমান ।
সর্বসত্তার ধারক তুমি বিশ্ব প্রকৃতির
কিতাবের সত্যায়ক তুমি পূর্ববর্তীর
কিছুই গোপন নেই মাতৃগর্ভে প্রমাণ
সত্য-মিথ্যার পার্থক্যে নাজিল ফোরকান।
সহজ সরল পথে রাখো আমাদের
এই প্রার্থনা সকল মুমিন জাতের
বেহিসাব দানকারী তুমি সর্বশক্তিমান
কিছুই অজানা নেই মালিকে জাহান।
ক্ষণস্থায়ী পার্থিবতায় আচ্ছন্ন জীবন
তুমি দিতে পারো পরমানন্দের উপকরণ
সুনজরে রেখো তুমি অনন্ত কাল
প্রেমময় সত্তা তুমি ওহে রহমান।
তোমাতেই হতে চাই পুরো সমর্পিত
হাশর ময়দানে তুমি করোনা লাঞ্ছিত
প্রেমময় শান্তি তুমি ভরাও পরান
সর্বজ্ঞানী সর্বদ্রষ্টা তুমি সুমহান।



৫.
শুভেচ্ছা ও অভিনন্দন ২৮/০৪/২০ তারিখের সেরা
কবি: মঞ্জুলা বর
কবিতা: হৃদয় কথা'এর জন্যে।
@   কবিতা বিভাগ প্রতিদিন @
কলমের শৈলী হয়ে উঠুক হৃদয়ের  সুপ্ত উচ্চারণ
স্বাগত সকলকে ###################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক: গাঙচিল অনলাইন, ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
#################################
দৈনিক  প্রতিযোগিতা
শিরোনাম  - হৃদয় কথা
কলমে -মঞ্জুলা বর
তারিখ -28.04.2020
  ছোট্ট  সবুজ ঘাস
ঊষার  আলোকে,মৃদু বাতাসে
    দুলে দুলে বলল কথা !
          ওগো হৃদয়  !
তোমার  কী রং আছে? ---
     দয়া,মায়া,করুণা --
    ভালোবাসা  কী আছে  ?                                
আনন্দে, আনন্দ পাও  !
দুঃখে তবে, দুঃখ  পাও কেন ?
কোথায় বা লুকিয়ে থাকো  ?
দেখতে, পাই নাতো তোমায়  !
    সবার মধ‍্যে বিরাজ
    তবুও অদৃশ্য  !
দেখা যদি দিতে --
       তবে না কতো চিত্র  --
    বাস্তবতায় প্রস্ফুটিতো হতো  ।
সময়ে ও তো রঙ নেই  !
       তবে আমার   --
সবুজ রঙ আছে  !
  সবাইকে সবুজে  রাখি ভরে ,
  প্রকৃতিকে, আনন্দে মনোমুগ্ধ করি   ।
      মানব কুলকে ও --
  মনোরম  শোভা  করি প্রদান ।
      কিন্তু  অবোধ মানব  --
মানবিকতা হারিয়ে
           নির্মম হৃদয়ে
   করে ধ্বংসও নষ্ট   ।
কেনই বা করে  ?
একটু কী জাগে না বিবেক  ?
জাগে না একটুও  বোধ   !
অন্তর একটু ও কাঁদে না  !
       আমি চাই--তুমি মধুর ,
স্নেহবাণও প্রীতিমান হও  ।
    সবার সুখ সমৃদ্ধি ঘটাও ।      
সবাইকে বুঝতে
চেষ্টা করো , গভীর অন্তরে !
      সমস্ত জীব জগৎ
        আনন্দ ধারায়
মিষ্টি  মধুর সুখে ভরে উঠুক
    আগামী ইতিহাস  ।।



৬.
শুভেচ্ছা ও অভিনন্দন ২৯/০৪/২০ তারিখের সেরা
কবি: শিমুল ভূঁইয়া
কবিতা:আমরা মধ্যবিত্ত
                  @ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক সমাজ সচেতনতাময়
স্বাগত সকলকে #################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক : গাঙচিল অনলাইন, ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
###########################
আমরা মধ্যবিত্ত
শিমুল ভূঁইয়া
তারিখঃ-২৯/০৪/২০২০
==============
ক্ষুদা পায় তো অন্ন পাই না
মুখ লজ্জায় প্রতিবেশীর কাছে চাই না
আমরা সমাজে মধ্যবিত্ত ঐ একটাই প্রশ্ন
নিদারুণ সমাজ চিত্র এই আমার প্রিয় স্বদেশ।
আমরা মধ্যবিত্ত ?
আমরা বেঁচে থাকি লালিত স্বপ্নে
জাগরণে জাগরণে বিরহ সন্ত্রাসে
প্রিয় স্বাধীন এই বঙ্গে প্রতিমার সঙ্গে।
আমরা মধ্যবিত্ত ?
আমাদের শরীর ননব্র্যান্ডের পোশাকে আবৃত
আমরা সমাজে নিশ্চুপ শোষিত
আমরা সাইকেল রিক্সা যাত্রী ঘোষিত।
আমরা মধ্যবিত্ত ?
আমাদের কণ্ঠে নিদারুণ কষ্টের কথা হয়না শাণিত
তবুও আমরা অল্পতেই হই অনুপ্রাণিত।
আমাদের নেই দাম্ভিকতা।
আমরা মধ্যবিত্ত ?
উৎসব আমেজে আমরা সমাজে
ক্ষমতার দাপটে আমরা তামাটে,
অহেতুক কারণে ?
আমাদের নিয়ে যে কত কথা ছড়াবে।
দরজায় শুধু শুধু কড়া যে নাড়াবে।
আমরা মধ্যবিত্ত ?
আর কত পথ রুখে দাঁড়াবে।



No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...