Friday, May 8, 2020

♦♦ পাক্ষিক কবিতা প্রতিযোগিতার ফলাফল - পর্ব ১ পক্ষ- ১৬-৩০ এপ্রিল ২০২০♦♦

♦♦ পাক্ষিক কবিতা প্রতিযোগিতার ফলাফল - পর্ব ১ পক্ষ- ১৬-৩০ এপ্রিল ২০২০♦♦

♦ গাঙচিল কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে
      লেখার মান উন্নয়নে প্রতিযোগিতা প্রকল্প

♠যেসব নিয়মিত প্রতিযোগিতা আয়োজন হয়ঃ

     ©দৈনিক সেরা কবি- বিচারক মিলি বসাক
     ©সাপ্তাহিক সেরা তিন কবি-
          বিচারকঃ শুকুর আলী  মল্লিক, ভারত
     © পাক্ষিক সেরা তিন কবি-
          বিচারক মণ্ডলী দ্বারা পরিচালিত
     © মাসিক সেরা তিন কবি -
          বিচারক মণ্ডলী দ্বারা পরিচালিত
     © মাসিক বিষয় ভিত্তিক সেরা তিন কবি-
          বিচারক মণ্ডলী দ্বারা পরিচালিত
     © মাসিক সেরা তিন গল্পকার-
          বিচারক মণ্ডলী দ্বারা পরিচালিত
     © বিশেষ দিনের সেরা কবি-
          বিচারক মণ্ডলী দ্বারা পরিচালিত

       এবং

     © দিনের সেরা কমেন্ট বিজয়ী-
          বিচারকঃ সারোয়ার জাহান সিদ্দিকী,রিয়াদ

♦বিচারক মণ্ডলী সব প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে গাঙচিলের যে প্রতিযোগিতা পর্বে তিনি বিচারক সেই পর্বে তাঁর কবিতা প্রতিযোগিতায় আসবে না। অন্য বিচারকরা উক্ত কবিতা বা গল্পে কোনো মার্ক দেবেন না।

   ©©© পাক্ষিক কবিতা প্রতিযোগিতা ©©©

     ©©©♦এপ্রিল'২০ঃ পর্ব- ১ ♦©©©


পাক্ষিক কবিতা প্রতিযোগিতা
পর্বঃ ১
বিষয়ঃ উন্মুক্ত
পক্ষঃ ১৬-৩০ এপ্রিল '২০

বিচারক মণ্ডলীঃ
১/পলক রহমান
২/চৈতালি দাস মজুমদার
৩/তৈফুন নাহার
৪/জাহান-আরা জানু
৬/রফিক উদ্দিন লস্কর
৭/এস কে রাহুত
৮/শিমুল ভুঁইয়া
৯/সাহানুকা হাসান শিখা

পাক্ষিক সেরা তিনঃ


রফিক মজিদ
কবিতাঃ মৃত্যুর মিছিল

মিলি বসাক
কবিতাঃ সর্বনাশা করোনা

প্রদীপ সরকার
কবিতাঃ স্বপ্নেও খুঁজি তোমায়


সেরা-৩ কবিতাঃ


প্রথম

মৃত্যুর মিছিল
-রফিক মজিদ

মৃত্যুর মিছিল গুনে গুনে
ক্লান্ত এখন-
প্রযুক্তির ধারক-বাহকরা।
আনবিক বোমার প্রবক্তারাও আজ
ছুঁচো হয়ে ভয়ে কাঁপছে।
বাতাসের গতিকে হার মানানো
শক্তিধররা আজ থেমে গেছে
অদৃশ্য করোনার গতির কাছে।
সদ্য ভূমিষ্ট শিশুর
বুকের হৃদপৃন্ডটা যেমন কাঁপে
তেমনি ভাবে কাঁপছে আজ
সৃস্টির স্রেষ্ট জীব
গোটা মানবজাতী।
গলাবাজি আর মোড়লীপনার
বিশ্ব নেতারা আজ-
ফুটপাতের বিকলঙ্গ ভিক্ষুকের ন্যায়
বসে আছে থালা হাতে।
তবুও থামছে না মৃত্যুর মিছিল
আদৌ থামবে কি না, কে জানে!
সবকিছু ঠিকঠাক হলেই তো
আবার মোড়লদের ছড়ি চলবে
দুর্বলের উপর।
আবার মৃত্যুর মিছিলের
রথ চালু হবে মধ্যপ্রাচ্যে
অথবা কোন স্বার্থের ময়দানে।
তাই এই মৃত্যুর মিছিল
চলছে, চলবে...!


দ্বিতীয়

সর্বনাশা করোনা
-মিলি বসাক

আমার তোমার কাছে যেতে হবে তাই মাংসের ছটফট এক সময় ছড়িয়ে পড়ে নরম হাসিতে
সবুজ পত্র হাতে আমি তাই চলে এসেছি মেঘময়
পৃথিবীর নতুন পথে।
শরীরের সুখ-দু:খ বার বার বাতাসে ছড়ায়ে বিধাতার
চুম্বনের মত একটা মনকে ফুঁ-দিয়ে উড়িয়ে দিয়েছি আকাশে।
চাবুক বা হাতকড়া পরা এই গৃহবন্দি জীবনই এখন
পুষ্পস্পর্শো মনে হয় আমার,ভয়ংকর সর্বনাশা করোনা
ছুঁতে পারে না কিছুতেই, যে কোনো যন্ত্রনা আর যে কোনো চোখরাঙানির কাছে আমার আঙুলের মুদ্রাই বাজিকর
দারুণ ইচ্ছের নিশানা ছুঁড়ে ছুঁড়ে চারটে দেওয়াল আমি বধ করি প্রতিদিন।
ইটের পাঁজরে অন্ধকার বেঁধে দিয়ে ছোঁ মেরে চলে যায়
আমার গাঙচিল মন-আকাশের খোঁজে।
চোখের সামনে  শিরিশের অসংখ্য গোলাপি ঠোঁট দৃষ্টি কাড়ে, জ্বালা ধরায় চোখের গোলক ধাঁধাঁয়।
চারিদিক জনশূণ্য অথচ আমি টের পাই কলরব অভ্রান্ত
আমার কাছাকাছি কোথাও সে জানু পেতে আছে,
তার চেয়েও এক মগ্ন স্রোত সমুদ্রের  পার হ'তে এসে
টহল দেয় আমার কানারাতের ছাদে।
এতো মৃত্যু, এতো বিপন্নতা তবু আসে এক সাদা সকাল
ভোরের ঘাসে শিশির আর বুকের মধ্যে নিয়ে স্বপ্ন একতাল।


তৃতীয়

স্বপ্নেও খুঁজি তোমায়
-প্রদীপ সরকার
      
দীর্ঘ উথাল পাথাল করা রাত খুঁজে বেড়ায় তোমার অতীত কিছু স্মৃতি ,
পাগল হয়ে ছুটি আর ছুটে চলি , দিকভ্রষ্ট আমি, ক্লান্ত আমার পা, অবসন্ন দু'চোখ সেই স্মৃতির জলছাপ খুঁজে খুঁজে,
হঠাৎ তোমায় পেয়ে প্রাণ ফিরে পাই জীবন্ত মরুর মাঝে ।
তোমার মুখে ফুটে ওঠা শ্রদ্ধা স্নেহ সহানুভূতি ও বিশ্বাসের গভীরতার স্পষ্টতা আমাকে বিবশ করে তোলে তোমার প্রতি আসক্ত হতে ।
আমার যে ঠোঁট শুকনো পিপাসী মরা নদীতে শুকিয়ে কাঠ হয়েছিল, তা তোমার ঠোঁটের মধুরসে পুষ্ট হতে চায় ।
হারিয়ে যেতে চায় তোমার হাত ধরে কোন অজানা পথে, হারিয়ে যেতে চায় তোমার মুখ পানে চেয়ে শেষ না হওয়া কথা গুলোর মাঝে।
তোমার মুখে ভেসে ওঠা না বলা কথাগুলোর প্রাঞ্জলতা আজ আমার দুর্বলতা ।
তোমার ঐ খুনী চোখের মন কাড়া চাওয়া সজীব করে তোলে আমার ঘুমন্ত প্রেম, দু'চোখে ছুঁয়ে দেয় ফাগুনের রঙ।
যুদ্ধে হারা নিরাশ সৈনিকটি দেখতে পায় আবার নতুন করে বাঁচার স্বপ্ন ,
মণি হারা ফণী ফিরে পায় তার হারিয়ে যাওয়া অমূল্য রত্ন।
উদ্দাম ব্যাকুলতায় ছুটে চলে তোমার দিকে, তোমায় জড়িয়ে ধরতে, তোমাকে আপন করে নিতে, দু'জনে অজানা প্রেমের গহীনে হারিয়ে যেতে।
ঠিক তখনি !
ঠিক তখনি..... চলে যেতে হলো তোমায় !
আমাকে ফেলে ,
আমাকে..... আমাকে কামনার জ্বলন্ত সমুদ্রে একাকীত্ব করে !
আবার তুমি হারিয়ে গেলে ঘুমন্ত অচিন দেশে এই ঘন মায়াবী কুয়াশা ঘেরা রাতে।

ধন্যবাদান্তেঃ

পলক রহমান, বাংলাদেশ
পর্ব পরিচালক

চৈতালী দাস মজুমদার,  ভারত
পর্ব সমন্বয়ক

খান আখতার হোসেন
প্রতিষ্ঠাতা
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ অনলাইন গ্রুপ

তাং ১/৫/২০

No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...