৭.
. আকর্ষণ
শুভেচ্ছা ও অভিনন্দন ৩০/০৪/২০ তারিখের সেরা
কবি: রফিক উদ্দিন লস্কর
কবিতা : আকর্ষণ 'এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক প্রকৃতি প্রেমিক।
স্বাগত সকলকে ####################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য -সংস্কৃতি পরিষদ।
##############################
।। রফিক উদ্দিন লস্কর ।।
_______________________
খুব ইচ্ছে করে ছুটে যেতে
তোমার বাড়ির পাশে,
যেথায় খেলে রবির কিরণ
শিশির ভেজা ঘাসে।
সবুজ রঙের কেয়া পাতায়
ঘরটি তোমার ছাওয়া,
মাঠের ধানে ঢেউ খেলে যায়
দখিন মলয় হাওয়া। ।
তোমার বাড়ির পাশের নদী
জোয়ার ভাটা খেলে,
জীবনটা তার বাজি রেখে
শিকার করে জেলে।
তোমার বাড়ির সবুজ পথে
হরেক রকম ফুল,
মনের মাঝে পুলক জাগায়
ভাঙে সকল ভুল।
পুকুর পাড়ের বাঁশবনেতে
পাখির কলতান,
দুপুরবেলায় উদাস পথিক
জিরিয়ে নেয় প্রাণ।
মনের কথা বলবো বলে
সে পথ দিয়ে ছুটি,
আমরা হলাম পাড়া গাঁয়ের
সবসময়ের জুটি।
________________________
রচনাকালঃ ৩০/০/২০২০ ইং
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)
৮.
শুভেচ্ছা ও অভিনন্দন ০১/০৫/২০তারিখের সেরা
কবি: অজয় চক্রবর্তী
কবিতা: মহান মে দিবস'এর জন্যে।
কলমের শৈলী হয়ে উঠুক মেহনতি মানুষের জন্যে স্বোচ্চার
স্বাগত সকলকে##################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন, ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
###############################
কবিতা --মহান মে দিবস
অজয় চক্রবর্তী
০১ ০৫ ২০২০
মে দিবস সর্বহারার শপথ নেওয়ার দিন,
মে দিবস রক্ত পতাকা আকাশটা রঙিন।
মে দিবস শ্রমিক রক্তে ভিজে আজও রাজপথ,
মে দিবস আক্রমনের বিরুদ্ধে জনমত।
মে দিবস দৃপ্ত মিছিল ধুলো মাখা মাঠ পথ,
মে দিবস আহ্বান শোনো চলবে বিজয় রথ।
মে দিবস হাতে হাত রেখে শ্রমিকের সংহতি,
মে দিবস নতুন প্রেরণা আন্দোলনে গতি ।
মে দিবস লক্ষ কন্ঠে ধ্বনিত প্রতিধ্বনি,
মে দিবস ভুলে যাক যত ক্লান্তি, বিষাদ,গ্লানি।
মে দিবস দুনিয়া জুড়ে বুঝে নেওয়া অধিকার,
মে দিবস লড়াই পথে প্রেরণা তোমার আমার।
মে দিবস ফিরে ফিরে আসে নতুন নতুন রুপে,
মে দিবস উদ্দীপনা বাঁচার শপথ বুকে।
মে দিবস শহীদের স্মৃতি শোষকের পরাজয়,
মে দিবস মিছিলে হৃদয় আন্দোলিত হয়।
মে দিবস মজুরের খুনে ভিজে ভিজে হলো লাল,
মে দিবস আঁধার পথে জ্বেলে রাখে মশাল।
মে দিবস দুনিয়ার পথে শোষিতের নামে ঢল,
মে দিবস তোমাকে সেলাম শোষকেরা টলোমল।
৯.
শুভেচ্ছা ও অভিনন্দন ২/০৫/২০তারিখের সেরা
কবি:আব্দুস শুকুর আলী মল্লিক
সেরা কবিতা:অপেক্ষা'এর জন্যে
কলমের শৈলী হয়ে উঠুক হৃদয়ের নিবিড় বন্ধন
স্বাগত সকলকে ###############
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ
গাঙচিল সাহিত্য -সংস্কৃতি পরিষদ।
##############################
*অপেক্ষা*
-আবদুস শুকুর আলী মল্লিক
০২/০৫/২০২০ ইং
----------------------------------------
খুব মিস করি আজ তোকে
কাছে ছিলি !দেখিনি চোখ মেলে
আজ তুই অ-নে-ক দূ-রে ---
সবুজ পাতা জ্বলে
হৃদয় অঙ্গার!প্রতিনিয়ত আগুনে ঝলসায়।
আমি আজ বড় একা এই
বেদনার খেলাঘরে।
কেমন আছিস ?
কোন সে রাজ্য ?-কোন সে দেশ?
মানুষজন কেমন ?কেমন পরিবেশ ?
আমিও যাবো তোর কাছে
যাবার টিকিট হয়েই আছে সে-ই ক-বে---
শুধু সময়ের অপেক্ষায়
আমি অপেক্ষমান।
Copyright@আ-শ-আ-ম
No comments:
Post a Comment