১০.
শুভেচ্ছা ও অভিনন্দন ৩/০৫/২০ তারিখের সেরা
কবি: রিম্পা ষড়ংগী
কবিতা: চালচিত্র'এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক সামাজিক ও মানবতর চিত্রের রূপায়ন
স্বাগত সকলকে #################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক :গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
##############################
।।চালচিত্র।।
রিম্পা ষড়ংগী
০৩/০৫/২০
♣♣♣♣
করোনার যুদ্ধ যখন
ঘরেতে বন্দী থাকা,
সহজের ভাবনা গুলি
কখনো হচ্ছে বাঁকা।।
টিভিতে বলছে খবর
রেশনে হচ্ছে চুরি,
অভাবের যাত্রা শুরু
ইতিহাস আসছে ঘুরি।।
দেশেতে ঢুকল যখন
রোগেরই মহামারি
অসহায় সবাই তখন
হঠাৎই হুকুমজারি।।
থেমেছে কর্ম চাকা
গরীবের ধুঁকছে নাড়ি
পথেতে চলছে না কেউ
দিনে দিন বাড়ছে দাড়ি।।
এভাবেই দিন কে ও দিন
বাঁচারা প্রহর গোণে
নেই যে আশার কিছুই
এ যাবৎ এটাই শোনে।।
তারিখের সংখ্যাটা তাই
নিত্যই চলছে বেড়ে
করোণার রিপোর্ট মানেই
কটা প্রাণ নিচ্ছে কেড়ে।।
রোজ রোজ বাড়ছে রোগী
তার উপর নষ্ট সমাজ
মরণের ডাক এলেও
থামেনা নোংরামো কাজ।।
এভাবে চলছে জীবন
নাকি হায় থামছে জীবন
তবুও মানুষগুলো
আপনার স্বার্থে মগন।।
জগতের চিত্র যখন
লাখে লাখ মরছে মানুষ
তবুও নিত্য নাটক
চুরি আর দাঙ্গা ও ঘুষ।।
দেশেরই চিত্র যখন
মানুষের বেহাল দশা
তবুও অমানুষের
মেটেনা লোভ লালসা।।
১১.
শুভেচ্ছা ও অভিনন্দন ৪/৫/২০ তারিখের সেরা
কবি: সোনালী বসু
কবিতা: মানুষ' এর জন্যে
@ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক মনুষ্যত্বের দাবিদার
স্বাগত সকলকে ###############
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক :গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
##############################
মানুষ
সোনালী বসু
তারিখ:০৪/০৫/২০২০.
পৃথিবীটা যেন এক আজব কারখানা
মানুষরূপী বহু মানুষ করে আনাগোনা;
কেউবা ধনের কেউবা পাগল মনের
কেউ ব্যস্ত হিত করতে যে অন্যের!
কেউ তো বুদ্ধিহীন মানুষের আকৃতি
মানুষ নামে আচরন পশু প্রবৃত্তি;
বিচিএ চরিত্র পৃথিবীতে দেখি মানুষের কত
এই ভালো এই মন্দ হিসেব মেলেনা অবিরত।
হাজারো মানুষের বাস পৃথিবীর পরে
সঠিক মানুষের খোঁজ কে দিতে পারে?
অসহায় নিপীড়িত মানুষের কথা
মানুষ হলেই বোঝে তাদের ব্যথা!
মানুষ নামের মানুষ পৃথিবী জুড়ে;
আসল মানুষ খুঁজে মরি ঘুরে ঘুরে।
মানুষ হয়ে কাজ করি মানুষের মত
সব মানুষকে আত্মীয় মানি না রাখি দুরত্ব!
১২.
শুভেচ্ছা ও অভিনন্দন ০৫/০৫/২০তারিখের সেরা
কবি: গোবিন্দ সরকার
কবিতা:শিক্ষার অধিকার'এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
লেখনির শৈলী হয়ে উঠুক শ্রেণি বৈষম্যহীন ও মানবতার জয়গান
স্বাগত সকলকে #####################
ধন্যবাদন্তে
কবি: মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
#################################
কবিতা—০ শিক্ষার অধিকার ০
কলমে— গোবিন্দ সরকার ৷
তারিখ ঃ—০৫/০৫/২০২০
স্বামী পরিত্যক্তা এক নারী
একটি ছোট্ট ছেলে নিয়ে,
নিত্যদিন পরিচারিকা করে
শহরে এক বাবুর বাড়ি গিয়ে ৷
বাবুর ছেলের শিক্ষা দিতে
একজন গৃহ শিক্ষক আসে,
কাজের মেয়ের ছেলে দাঁড়ায়
শিক্ষকের শিক্ষা দানের পাশে ৷
ইচ্ছা জাগে মনের মাঝে
স্বপ্ন দেখে পড়ার শিক্ষা,
পিতৃ ছাড়া গরীব ছেলেকে
কে করাবে শিক্ষার দীক্ষা ৷
মেধা আছে গরীব ছেলের
স্বপ্ন রাখে বুকে চাপা দিয়ে,
ভাবনায় থাকে সারাক্ষণ
শিক্ষকের অনুকরণ নিয়ে ৷
বাবুর ছেলের হয় না পড়া
গরীব ছেলেটি দেয় বলে,
এমন সময় বাবুর পত্নী
দু'জনের পাশে আসে চলে ৷
হিংসা হয় বাবুর পত্মীর
গরীব ছেলের দেয় বকা
আমার ছেলের পড়ার ক্ষণে
তোর পাই না যেন দেখা ৷
কাজের মেয়ের ছেলে হয়ে
আকাশের চাঁদ ধরতে চাও
মায়ের সাথে বাসন মাজার
তুমি কাজটি করো যাও ৷
এমনই সময় বাবু আসে
দেখে নিজের পত্নীর কর্ম,
বুঝতে পারে বাবু তখন
গরীব ছেলের স্বপ্নের মর্ম ৷
পত্নীকে বুঝায়ে বলে তখন
তোমার ধারনা সবই ভুল,
সবার শিক্ষার অধিকার আছে
কাল থেকে যাবে ছেলেটি স্কুল ৷
১৩.
শুভেচ্ছা ও অভিনন্দন ০৬/০৫/২০ তারিখের সেরা
কবি:সুশান্ত ঘোষ
কবিতা: সুদিন'এর জন্যে।
কলমের শৈলী হয়ে উঠুক সুদিনের প্রত্যাশার স্বপ্ন।
স্বাগত সকলকে ##################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন, ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
###############################
দৈনিক সেরা কবিতা
বিভাগ- কবিতা
শিরোনাম- @ সুদিন @
কলমে- সুশান্ত ঘোষ
তারিখ- ০৬\০৫\২০২০
বিটকেল চিন্তা খিলখিল হাসি ,
হাবুডুবু প্রেমে পড়েছো কি ফাঁসি।
মনপ্রাণ সঁপে আহা মরি মরি ,
বিপদেতে পড়ে যাকে পাই ধরি ।
ধর্ম ধর্ম করে খোঁড়াখুঁড়ি যতো ,
হৃদয়ের মাঝে সুড়সুড়ি মতো ।
পুরস্কার আজ ভাবছে না কেউ,
তিরস্কার যেন ছাই চাপা ঢেউ ।
মানবিক চিন্তা থাকে অনিশ্চিত,
বিষাদের ছায়া বিবেক নিশ্চিত ।
অনুজীব ছায়া কালো ধোঁয়া কেন?
মৃত্যুর মিছিলে জীবনটা যেন ।
চারিদিকে দেখি নেই কোন ছন্দ,
আজকের দিনে সবটাই মন্দ ।
কানে আসে সুর চারিদিকে কান্না,
মানুষের ঘরে ভুলে গিয়ে রান্না ।
ধর্ম বেড়াজাল নেই ব্যবধান,
ভাবে না মানুষ নব্য পরিধান ।
সবার মাঝে তে কতো দুঃশ্চিন্তা ,
আমার মাথায় বেরসিক চিন্তা ।
নতুন সূর্যের শুধু গুনি দিন ,
আড্ডা মশগুল জমবে সুদিন ।
১৪.
শুভেচ্ছা ও অভিনন্দন ০৭/০৫/২০ইং তারিখের সেরা
কবি:ড.সন্দীপক মল্লিক
কবিতা:বিশ্বাস বাঁচুক রবীন্দ্র-সুধায়'এর জন্যে
@ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক রবীন্দ্র ভাবনার মনোনশীল চর্চ্চার অনুধ্যান
স্বাগত সকলকে ######################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
################################
৭.৫.২০২০ খ্রি.
কবিতা ####
বিশ্বাস বাঁচুক রবীন্দ্র-সুধায় #####
ড. সন্দীপক মল্লিক #####
চাদ্দিকে সব ভুল শিল্প, শ্রীহীন ইচ্ছের ভোগ,
নিঃশেষণের ক্ষুব্ধ লেহন ; স্বার্থান্ধ সারথি !
প্রজ্ঞা এখন লেজুড়-মধু, নষ্টে এখন স্বাদ !
অর্বাচীনের সাধন-সুখে তীব্র এখন পাপ !
মঙ্গল এখন নিষ্ফলা ভাব, অনাদর্শেই গতি !
শ্রেয়োবোধের আলপনাতে মিথ্যেরই অপভোগ !
বাসনা তবু শিল্প-শ্রী-আদর খুঁজবেই মমতায় !
বিশ্বাস বাঁচুক রবীন্দ্র-সুধায়, মানবিক শিল্পায়নে !
১৫.
No comments:
Post a Comment