Friday, May 8, 2020

সাপ্তাহিক প্রতিযোগিতা সেরা-০৩/ পর্ব নং ০১

🔴সাপ্তাহিক প্রতিযোগিতা সেরা-০৩/ পর্ব নং ০১ 🔴

এডমিন পোস্টঃ-
সকল সাহিত্যপ্রেমী কবি বন্ধু দের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন ।সকলের সহযোগিতা নিয়ে আজ "গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ"-এর প্রথম  সাপ্তাহিক প্রতিযোগিতা সেরা-০৩/ পর্ব নং ০১ ফলাফল প্রকাশিত হলো।
প্রেরিত প্রতিটি লেখা মনোমুগ্ধকর । সকলেই সম্মাননা পাওয়ার যোগ্যতা রাখেন ।যেহেতু এটা প্রতিযোগিতা তাই বিচারকমণ্ডলীর নির্বাচিত কবিতাগুলো কে সম্মাননা স্মারক প্রদান করে কবিকে সম্মানিত করা হলো ।পরবর্তীতে অন্য কবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিতে পারবো
এ আশা আমরা পোষণ করি ।সাহিত্যপ্রেমী বন্ধুদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য
যাঁরা বিজয়ী হয়েছেন ও যাঁরা লেখা পাঠিয়ে এই পরিবারকে ধন্য করেছেন সকলকেই "গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ"-এর পক্ষ হতে শুভেচ্ছা ও অভিনন্দন ।
আপনারা কবিতা পাঠান ।অন্য কবিদের লেখা পড়ুন ।গঠনমূলক মন্তব্য করুন ।কবিদের উৎসাহ দেবার জন্য আপনার মতামত অতি মূল্যবান ।
শুভেচ্ছান্তে-
-আবদুস শুকুর আলী মল্লিক
মডারেটর ও পরিচালক
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ
(কেন্দ্রীয় অনলাইন গ্রুপ)
২০/০৪/২০২০ ইং
*পরবর্তী বিজ্ঞপ্তির প্রতি লক্ষ্য রাখুন।

১.
সাপ্তাহিক প্রতিযোগিতা- সেরা তিন

শিরোনামঃ কবিতা~
         "এখনো জেগে আছি"
কবিঃ এ. এইচ. আকাশ চৌধুরী
তারিখঃ ১৭/০৪/২০২০ ইং

সেই যে গেলে চলে! একটু সময়ে কথা বলে
আর ফিরে এলে না আপন আলয়ে!
কোথায় আছো তুমি? কি বা করছো তুমি?
এতসব প্রশ্নের স্বপ্নের জাল বুনে বুনে
এখনো জেগে আছি চাতক পাখির মত চেয়ে তোমার পানে
পারিনা শুধু কোকিলের মত কন্ঠ মিলিয়ে ডাকতে ?

রাত জাগা পাখির মত ঘুমে কাতর হয়ে
চোখে-মুখে অন্ধকার বিদিশার নেশা নিয়ে
আর কতকাল আমি খুঁজবো তোমায়?
ঘুঘু পাখির মত ছুটে চলেও পাইনি যে দেখা তোমার।

অযথা সময় ও আর শক্তি হয়েছে ক্ষয়
সময়ের দাম হয়না কারো সাথে বিনিময়,
সময় যে বয়ে চলে তার নিজ কক্ষপথে
জানিনা এ আকুতি পৌঁছবে কি না কখনো তোমার কাছে?
পুরোনো আর্জি, সাথে নানা কথা, হল না যে দেখা!
তাই আজও বলা হল না, না বলা সব কথা।

রচনাকাল:- ০৯/০৪/২০২০

২.
সাপ্তাহিক প্রতিযোগিতা
(সেরা তিন) পর্ব নং-০১
১৭/০৪/২০২০
কবিতার নাম-----

#জয়_পরাজয়#
...জামান মনির...

এখন চরমতম দুঃসময়-
এসো আল্লাহকে করি ভয়,
এখন দুশ্চিন্তা করার সময় নয়
বিপদে স্রষ্টার স্মরণ করতে হয়;
এখন সাহস হারানো সময় নয়
ধৈর্য্যর মাঝে নিহিত আছে জয়।

এখন ভুল পথে হাঁটার সময় নয়
দেখো, পৃথিবী আজ বিভীষিকাময়!
এখন যা ইচ্ছে তা করার সময় নয়
সচেতন নাহলে থামানো যাবেনা প্রলয়-
এখন চুরি লুটতরাজ করার সময় নয়
থামাও সব অনাচার অত্যাচার অবক্ষয়।

এখন হিংসা বিদ্বেষ করার সময় নয়
বিভেদ ভুলে নিজেকে করি আলোকময়,
এখন ভোগ বিলাস লালসা করার সময় নয়
সাহায্যের হাত বাড়াও মানুষ যেনো বেঁচে রয়,
এখন রাজনীতিতে পলিটিক্স করার সময় নয়
সঠিক পথে চললেই করোনা'র হবেই পরাজয়।
....................................
১৭/০৪/২০২০ : যশোর

৩.
সাপ্তাহিক প্রতিযোগিতা সেরা তিন পর্ব নং ০১
বিভাগ-- কবিতা
শিরোনামঃ - এই বেশ ভালো আছি
১৮/০৪/২০২০
মনোরঞ্জন আচার্য্য
------------------------------------------------------
এই বেশ ভালো আছি
         গাদাগাদি করে ঘরে আছি
                 তবু দূরত্ব বজায় রেখে আছি,

মৃত্যু কে করছি জয়
        তবু সদাই মৃত্যুর ভয়
              রয়েছে সে কাছাকাছি।

বাজারে তো যেতেই হবে
          জানিনা তিনি আসবেন কবে
                    কড়া নাড়বেন এসে দুয়ারে,

ক্ষুধা ময় এই জগতে
        অন্ন ছাড়া বাঁচব কি-মতে
               চিন্তা খাচ্ছে শুধু কুরে কুরে।

তবু্ও বেশ ভালো আছি
          ঝড় চলছে ঘরে বাইরে
                 ক্ষয়ক্ষতি যাচ্ছেনা বুঝা,

ঝড় থামলে দেখা হবে
        দূরত্ব রেখে কথা হবে
               তখন আবার হবে খোঁজা।

খাই না খাই একবেলা খাই
      পরিবারের প্রাণ বাঁচাতে চাই
             রাখবো না পা ঘরের বাইরে,

এই বেশ ভালো আছি
      আছি তবু কাছাকাছি
            মৃত্যু কড়া নাড়ছে দুয়ারে।

কলকাতা দমদম।

No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...