রফিক উদ্দিন লস্কর (সম্পাদক, গাঙচিলকণ্ঠ আসাম)
জীবনের সংগ্রাম আজ কঠোর থেকে কঠোরতর হয়েছে। জীবন সংগ্রামের এই ধাক্কা হতে শিল্পী-সাহিত্যিকও আজ আত্মরক্ষা করতে অক্ষম। আগে শিল্পী-সাহিত্যিকের আশ্রয়স্থল ছিল গুণবাহী রাজসভা। আজ রাজসভা নিশ্চিহ্ন, তার স্থান দখল করেছে পাবলিক। এ পাবলিকের সঙ্গে শিল্পী-সাহিত্যিকের জীবনও আজ একাকার হয়ে গেছে। তাই জনতার জীবন হতে বিচ্ছিন্ন হয়ে ‘গজদন্ত মিনারে’ বসে সাহিত্যচর্চার দিন আজ শেষ। ফলে ‘শিল্পের জন্য শিল্প’ এ মতবাদ আজ মুষ্টিমের পলাতক মনোবৃত্তির সাহিত্যিক ছাড়া আর কারও মনে আশ্রয় পায়নি। তাই আজ পৃথিবীর সব সাহিত্যে ‘জীবনের জন্যই সাহিত্য’ এ কথা বড় হয়ে উঠেছে।
No comments:
Post a Comment