Wednesday, May 27, 2020

দৈনিক সেরা ১৬/০৫/২০২০ - ২৫/০৫/২০২০ পর্যন্ত

পলাশ শুভেচ্ছা ও অভিনন্দন ১৬/০৫/২০২০ইং তারিখের সেরা
কবি: এস,কে সোহানুর রহমান সোহাগ
কবিতা:   ক্ষুধার জ্বালা
  @  প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী সোচ্ছার হয়ে উঠুক দুস্থ্য ও অসহায়  হৃদয়ের কান্নার রোলে মানবিক।
স্বাগত সকলকে ##########$#########
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য -সংস্কৃতি পরিষদ।
################$##############
ক্ষুধার জ্বালা
কলামে: এস,কে সোহানুর রহমান সোহাগ
তাং:১৬-০৫-২০২০ইং

ক্ষুধার জ্বালা  কত ভয়ংকর কষ্ট,,
সহ্য  হয়না কারও লাগে খুব  অসহ্য
সেটা আমি ভালো করেই  বুঝি স্পষ্ট ।।
ক্ষুধার জ্বালায় হয়না কারও ঘুম,,
গরীবের দুঃখ কখনও কেউ বুঝতে পারে না
আমরা মরি ক্ষুধার জ্বালায় বড়লোকদের ঘরে কত ধুম ।।
ক্ষুধার জ্বালা খুব কষ্টকর যন্ত্রনা,
আমাদের দিকে কেউ দেখলো না চেয়ে
দিলো না কেউ বেচে থাকার শান্তনা ।।

দিন রাতে  একটাই জ্বালা আমাদের ক্ষুধা,,
গরীব বলে জীবনে শুধু আমাদের কষ্ট
ক্ষুধা জ্বালা আমাদের জন্য একটি কঠিন ধাধা,,।।
আজ এই খালি পেটে বলে  ভালো কথাও লাগে আমাদের কাছে মন্দ,,
ক্ষুধার জ্বালায় ঘরে নেই একবিন্দু শান্তি
ক্ষুধার জ্বালায় আজ তাই হারিয়ে ফেলেছি সব ছন্দ,।।ক্ষুধার জ্বালায় ভুগছে যারা,,
দয়া করে একটু নজর দিন
যাদের সামর্থ্য আছে তবেই তো বাচতে পারবে ক্ষুধার জ্বালায় ভুগছে যারা ।
ক্ষুধার জ্বালা অনেক কষ্ট,,
ক্লান্তি দুর করে একটু বাচার সুযোগ করে দিন যাদের দান করার মতো অর্থ আছে
নিশ্চয় আপনাদের অর্থ হবে না এখানে নষ্ট ।।
গরীবদের একটু খেয়ে পড়ে  বাচতে দিন,,
হৃদয়টি একটু বড় করুন
গরীবরা একদিন হয়ত নিশ্চয় শোধ করবে আপনার এই অসময়ের ঋন গরীবদের পাশে এই অসময়ে একটু দাঁড়ান ।।,।#sk#

শুভেচ্ছা ও অভিনন্দন ১৭/০৫/২০২০ইং তারিখের সেরা
কবি: শংকরী সাহা
কবিতা:কবিতা'এর জন্যে।
       @ কবিতা বিভাগ প্রতিদিন  @
কলমের শৈলী হয়ে উঠুক মনের মননের আবাসভূমি।
স্বাগতসকলকে##################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক :গাঙচিল অনলাইন,ভোলা।
###############################

কবিতা -কবিতা
কলমে - শংকরী সাহা
তারিখঃ ১৭/০৫/২০২৯

কতো কথা মনে পড়ে যায়,
প্রতি ক্ষণে ক্ষণে
কতো  ভালো  কাটানোর সময়,
কতো  দুখের সময়,
কতো  ফেলে আসা স্মৃতি ।

সব এসে উকি মারে মনের অগোচরে,
মনের গহীনে  স্মৃতি  শুধু নড়াচড়া  করে।

তাই কবিতা  আছে হৃদয়ের অন্তরালে,
তাই কবিতাকে বরণ করে নিলাম।

আমার শয়নে স্বপনে,
কবিতা আমার স্মরণে
কবিতা  থাকে মনে মনে,
কবিতা  নিয়ে চলি আপন মনে।

মনে যদি আসে ঝড়,
যদি ভেঙে যায় মনের ঘর,
কবিতা  এসে সামনে দাঁড়ায়।

ছায়া নীড়ে দুটি পাখি,
আছে আকাশের দিকে তাকিয়ে,
আমি আছি  কবিতায় হাত বাড়িয়ে ।

কবিতা  আমার সুখের স্বপ্ন,
তাই থাকি কবিতায় মগ্ন,
কবিতা দেয় ভালোবাসার গান,
কবিতা  আমার প্রাণ।

কবিতা আছে দেহমন জুড়িয়ে,
কবিতা রেখেছি মনের মাঝে লুকিয়ে।

কবিতা  দেয় আমায় সুখের ছায়া,
কবিতা আমার ভালোবাসার মায়া,
কবিতা আমার হৃদয়ের ভালোবাসা,
কবিতা আমার সুখের আশা।

কবিতা মনকে করে শীতল,
কবিতা আমার কাছে বিড়ল,
কবিতা  মন করে শান্ত,
কবিতা  আমার সুখের প্রান্ত।

কবিতা  আমার মনের আশা
তাই তো  করি কবিতায় সুখের বাসা,
কবিতায় আছে গানের ছন্দ,
কবিতা  আমার মনের আনন্দ।

কবিতা বিদ্রোহী কবির ভালোবাসা,
কবিতা কবি গুরুর মনের কথা,
কবিতায় আছে নীবির মনের মাধূর্য,
কবিতায় আছে মনের সৌন্দর্য।

কবিতা স্বাধীনতার  গান,
কবিতা  আমার ভালোবাসার প্রাণ,
কবিতা আমার মনের ঘুড়ি,
তাই উড়াই মনের আকাশে,
কবিতা কবি'র মনের ভালোবাসা।

কবিতার সাথে করলাম স্বন্ধি
কবিতায় হলাম আমি বন্ধী।

শুভেচ্ছা ও অভিনন্দন ১৮/০৫/২০২০ইং সেরা
কবি: এম. আর.মঞ্জু
কবিতা: কঠিন গোলাপ'এর জন্যে।
      @ প্রতিদিন কবিতা বিভাগ  @
কলমের শৈলী হয়ে উঠুক মানব মনের প্রেমের চারণ গীতি।
স্বাগত সকলকে###################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক: গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
################################

দৈনিক প্রতিযোগিতা
তাং ১৮/৫/২০

কঠিন গোলাপ
এম.আর.মনজু

কথা ছিলো তোমার চুলের খোঁপায়
লাল টুক টুক গোলাপ পড়াবো
আর তুমি কপালে দেবে টিপ-

ঠিক ভোরের সুর্য্যের মতো কুসুমের রঙে।
লাল শাড়ি গায় জড়িয়ে বধূ করে
নিয়ে যাবো স্বপ্নের বাসরে।

কিন্তু গলেনি ;
গলেনি তোমার কঠিন মন
ঠিক যেনো রূপান্তরিত শিলা পাথর!

বধির হয়ে তাকিয়ে থাকি
তোমার চলে যাওয়া পথের দিকে।
মনে কি পড়ে গোলাপী?

গাজীপুর।

উনিশ স্মৃতি
পত্রলেখা ঘোষ
তারিখ-১৯/৫/২০২০
ভারতবাসী ভুলে গেছে উনিশ গৌরব গাথা,
নিজদেশের নির্লিপ্ততায় পাই যে মনে ব্যথা।
একুশ নিয়ে মাতামাতি আমরা‌ সবাই করি-
ক'জন বলো উনিশ স্মৃতি শ্রদ্ধার সাথে স্মরি?

বাংলা আমার মায়ের ভাষা ভাষাশহীদের দান,
সেই ভাষার মর্যাদা নাশে কেঁপে ওঠে প্রাণ।
আসামবাসী শত বাধায় বাংলা বুকে রাখে-
নিত্য ফোটায় কত কুসুম বাংলা ভাষার শাখে!

আসাম রাজ্যের শিলচরেতে চললো সেদিন গুলি,
এগারোটা তাজা প্রাণের হলো সেদিন বলি।
দাবী তাদের একটাই ছিল বাংলা ভাষা চাই-
বাংলা তুল্য মহান ভাষা বিশ্ব মাঝে নাই।

কটা লোকের মনে আজো আছে উনিশ স্মৃতি!
নিজের ছেড়ে পরকে গ্রহণ এটাই  দেশের রীতি।
ভাষাশহীদ আজকে শুধু নীরব কেঁদে যায়;
তাদের ত্যাগকে ভুলে গেলো দেশবাসী যে হায়!

শুভেচ্ছা ও অভিনন্দন ২০/০৫/২০২০ইং তারিখের সেরা কবি: নীল কাব্য
সেরা কবিতা:পূর্ণ ঈদ'এর জন্য।
       @   প্রতিদিন কবিতা বিভাগ  @
কলমের শৈলী হয়ে উঠুক সাম্য ও মৈত্রীর বন্ধন।
স্বাগত সকলকে ###################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক:অনলাইন গাঙচিল,ভোলা
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।
#################################

পূর্ন ঈদ
            -নীল কাব্য
তাং-২০/৫/২০২০

আনন্দের মিছিলে নাচিছে নগরী
বহিছে আলোর ঝর্নাধারা
অপলক নেত্রে রহিয়াছে  কিশোরী
সুখের ধেণু বাজে কেবল,ধনীর দুয়ারে
আমার দুয়ারে এলে,শূন্য হাতে?
কখনো অনাহারে,কখনো আধপেটে
কেটে যায় বেলা
যেদিন  মিলিবে পূর্নাহারে তিন বেলা
সেদিন হবে,আমাদের ঈদমেলা।।
নতুন কাপড়ের গন্ধে মাতিছে মন
দিন মজুর পিতার,নাচিছে প্রাণ
আনন্দের হাসি খেলিবে তনয়া'র
নিষ্পাপ মুখশ্রীতে,পিতার প্রাপ্তি অম্লান,
কত ঘাম ঝরিছে,এ হাসির তরে
প্রাপ্তির বারতায়!!

শুভেচ্ছা ও অভিনন্দন ২১/০৫/২০২০ইং তারিখের সেরা
কবি:  কাজী এম হাসান-কবিতা- রক্ষা করো
         :রীনা পারভীন -কবিতা-হিংস্র মানসিকতা
        : প্রদীপ  দাস-কবিতা- কঠিন সত্য'এর জন্য।
কলমের শৈলী হয়ে উঠুক সত্য,মানবতা ও সৃষ্টিকর্তার গুনোমুগ্ধ প্রানের আকুতি।
স্বাগত সকলকে #####################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।
################################

দৈনিক প্রতিযোগিতার জন্য
তারিখ ঃ২১/৫/২০ ইং

রক্ষা করো
কাজী এম হাসান আলী

গুনাহ মোদের  ক্ষমা করে
রক্ষা করো প্রভু,
তওবা করছি রামদ্বান মাসে
ভুল করবোনা কবু।

করোনা কে  বিদায় করো
ঈদের সাথে  সাথে,
মোনাজাতে আরজ করি
মহান কদর রাতে।

আস্পান নামে তোমার গজব
সরিয়ে  নাও তুমি,
বান্দা তোমার রক্ষা কল্পে
বাঁচাও জন্ম ভুমি।

আযাব গজব মোদের কামাই
আমল গুণে আসে,
ক্ষমা করো  দয়াল খোদা
মোদের ভালোবেসে।

নবীর পথে জীবন ধারণ
তোমার দয়া নিয়ে,
সঠিক পথে চালাও তুমি
মোদের তাওফিক দিয়ে।
____________________

♦ হিংস্র  মানুষিকতা
            রীনা  পারভীন

তরুছায়  বীজন   বায়,
বহো  অাপন  গাঁয়
চলার  পথে  কাঁটা  ফেল  মাঝেমাঝে
একেমনতর  হিংস্র  মানুষিকতা !

স্বাধীনতায়  হস্তক্ষেপ,
তারাফোটা  রাত  হয়  অন্ধকার!
দখিণ  হাওয়া  বহো  যদি  এমনি  সারাবেলা
শত্রু  বনে  যাবে  অাম্পানের  অাউলা  ঝাওলা  ঝাপটায় !

এ  বিলের  অাকাশে  রকমারি  পাখির  উড়াউড়ি,
কোনপালকে  রাখবে  পালক?
খেই  হারিয়েছো  খয়েরি  শালিকের  কিচিরমিচির   শুনে !

করোনাকালে  কিছু  মানুষের,
অতিরঞ্জিত  বাড়াবাড়ি  ধাচে  নাহি  সহে,
দিবেনা  একরত্তি  বিরোধীতায়  ধামাসের  ভর্তি।
নতুন  কাপড়  পরতেই  হবে,
কাফনের  কাপড়  সাথে  নিও  তবে !

অাম্পানকেও  ডরেনা  চলে  উর্ধ্বমুখে,
বাজার  অবিমুখে।
কিছুঅাছে  পুলিশকে  ফাঁকিদিয়ে,
ঈদ  করতে  যায়  বাড়িতে,
বুড়ো  মা- বাবাকে  হারাতে !

  ধানসিঁড়ি
২১/০৫/২০
_______________________

কঠিন সত্য
প্রদীপ দাস
২১/০৫/২০২০
------------------
লকডাউনের চাপায় পিষে
দীর্ঘ বেকারত্ব,
যতই বলি না ভালো আছি
কষ্টে আছি সত্য !

নুন আনতে যার পানতা ফুরায়
ঋণ রয়েছে ঘেষে,
সে ও আজ ঘরের কোণে
বন্দী হয়ে বসে !

করোনার বড় কঠিন জ্বালা
পেটের ঐ কোণা,
শান্তনার ভাষা বুঝে না সে
পেট ভরে চায় খানা!

গোটা বিশ্বে অস্থির ধ্বনি
কে রাখবে কার খোঁজ,
সময়ের স্রোতে লাশের সারি
বেড়েই যাচ্ছে রোজ !

এমনিতেই নিস্তব্ধ দেশ
নিকট আত্মীয় প্রাণ,
তার মধ্য এলো ধেয়ে
ঘূর্ণিঝড় আম্ফান !

চিন্তার ভাঁজ মাথার উপর
সে এক জটিল ঘুন,
খবরের শিরোনামে শুনি
শুধুই লকডাউন !
____________________

শুভেচ্ছা ও অভিনন্দন ২২/০৫/২০২০ইং তারিখের সেরা
কবি :এস.এম বিল্লাল- কবিতা-স্বদেশ প্রত্যাবর্তন (শেখ হাসিনা)

কবি:আপন রহমান-কবিতা- যদি ফিরে আসো

কবি:রতন চন্দ্র দেবনাথ-কবিতা-তবুও আশায় বাধি ঘর

   @ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক একটি কবিতার এলিজি, জীবনের স্বপ্নবাস ও বাঁচার লড়াকু শক্তি।
সকলকে স্বাগত##############
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল, অনলাইন
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।
######################

স্বদেশ প্রত্যাবর্তন (শেখ হাসিনা)
এস.এম বিল্লাল
২২/০৫/২০

সতেরো মে উন্নিশ্ব একাশি সাল
এক‌টি স্বপ্নময় সকাল,
মুক্তির আবেগে আপ্লুত নির্যাতিত মানুষ।
মিছিলে মিছিলে প্রকম্পিত রাজপথ
বিমানবন্দর থে‌কে ধাণমন্ডি,
শহর থেকে বন্দর, গ্রাম থেকে শহর
লক্ষ কোটি জনতার অন্তর।

কোথায় ছিলো না?

তোমাকে ফিরে পাওয়ার আর্তনাদ।

রাষ্ট্রীয় পোশাকের অত্যাচারে নিপীড়িত
স্বপ্নদেখা ভুলে যাওয়া সাধারণ মানুষ
কাঁদানে গ্যাস ,জলকামান ও রাবার বুলেটে
জর্জরিত নেতা - কর্মি, সমর্থক এমনকি
মিছিলের পাশ দিয়ে হেটে যাওয়া পথচারী,
বাগান থেকে কুড়িয়ে আনা ফুল বিক্রি করা
ছোট্ট শিশু, উদাসীন রাস্তায় ঘুরে বেড়ানো
কর্মহীন শত শত বেকার যুবক।

অতঃপর তুমি এলে,
সৈরতন্ত্রের সকল ষড়যন্ত্র ছিন্ন ভিন্ন করে
স্বপ্ন ফিরে এলো, ক্ষুধামুক্ত, দারিদ্র্য মুক্ত
শোষণহীন এক সমাজ সভ্যতার।

আরামে কাটেনি, আয়েশে কাটেনি
তোমার জীবন, কাধে তুলে নিয়েছিলে
অভিভাবকহীন একটি বাংলাদেশ।

তোমার সুদৃঢ় নেতৃত্বে আজ
তুমি বিশ্বনেত্রী, মানবতার পাদপ্রদিপ
উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ।

সাফল্যের এক গৌরবময় অধ্যায়
তোমার স্বদেশ প্রত্যাবর্তন।

তুমি ভালো থেকো,
তবে ভালো থাকবে এই দেশ
শুভেচ্ছা সতত , মুক্তিযুদ্ধের চেতনায়
গড়ে উঠুক বাংলাদেশ।

ফুলপুর
__________________________________

যদি ফিরে আসো
আপন রহমান
২২/০৫/২০

 আবার যদি তুমি ফিরে আসো
নীল অভিমানে পোঁড়া এ বুকে
সুখের সুনীলে আবার ভেসে যাবো
প্রেমের ঢেউ বহে  যেদিকে।

অজস্র গোলাপের মৃত লাশ বুকে নিয়ে
এই আমি ঢের পথ হেটেছি
তোমার শেষ চিঠি বুকের পাঁজরে নিয়ে
সহস্র জনম কেঁদে চলেছি।

আকাশে উড়ে যায় দুধরঙ সাদা পাখি
তুমি ভেবে ডাকি তারে ফিরে আয়
কে শোনে কার কথা
কে বোঝে কার ব্যথা
যার আপন নীড়ে সে ফিরে যায়।

আবার যদি তুমি ফিরে আসো
বেদনার পলি জমা এ চরে
সুখের জ্যোৎস্না দিয়ে ধুয়ে মুছে
বেদনাকে তাড়াবোই চিরতরে।

৩:৫০মিনিট
(অপরবাড়ী, ডুুমুরিয়া)
_______________________________

প্রতিদিনের প্রতিযোগিতা

তবুও আশায় বাধি ঘর
রতন চন্দ্র দেবনাথ
২২ মে, ২০২০ খ্রি:

ঝড় আসছে ধ্বংসের বার্তা নিয়ে
ঝড় আসলো, ভেঙ্গে চুরমার করলো সব
এতদিনের তিলে তিলে সাজানো ঘর, সুন্দর বাগান
সব গুড়িয়ে দিলো
উঠন্তি ফসলে ভরা মাঠ পানির নিচে
তলিয়ে দিলো
ফলজ বৃক্ষরাজি সব ভেঙ্গে পড়লো
স্বপ্নের বুনা জালটাও ছিড়ে গেলো
সব ভেঙ্গে দিলো , কিন্তুু মনটা অক্ষত র'লো!

ঝড় চলে গেলো,
শিখিয়ে গেলো কিভাবে সংগ্রাম করতে হয়
আবার মাথা উঁচু করে দাঁড়াতে হবে
আমি দাঁড়ালাম, চারিদিকে তাকালাম
ভাঙনের মাঝেই গড়ার গান শুনতে পেলাম
ধ্বংস ও ভাঙনকে জীবনের একটি পর্যায় ধরে নিলাম
জীবন কাহিনীর যা অবিচ্ছেদ্য অধ্যায়
সেগুলো বাদ দিলেতো জীবনটাই অপরিপূর্ণ হয়ে যায়
ধ্বংসস্তূপের উপরই দাঁড়াতে হবে
এখান থেকেই নতুন কিছু সৃষ্টি করতে হবে ।।

বেঁচে যেহেতু আছি
বুঝতে হবে আমার আর কাজ বাকী
যা হারিয়েছি তার জন্যে বিলাপ নয়
সেটাকে প্রকৃতির প্রতিশোধমূলক শিক্ষা বলবো
এমন ধ্বংস,পতন বারবার আসবে
প্রকৃতির প্রলয়নাচন অনেকবার দেখতে হবে
জীবন সংগ্রামে সাহসের সাথে অবতীর্ণ হতে হবে
সকল প্রতিকূলতা মোকাবেলায় দৃঢ় প্রত্যয়ী হবো ।।

বৈরী প্রকৃতি শত্রু নয় , যোগ্য প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে
এ খেলার আয়োজক স্বয়ং সৃষ্টিকর্তা (!)
এমন খেলায় অংশগ্রহণ করা বড়ই গৌরবের ব্যপার
এ বিরাট খেলায় (পরীক্ষায়) জিততে হবে
বিজয়ী মানুষ হয়ে বিজয়কেতন উড়াতে হবে
ভাঙ্গাঘরের ভগ্নাবশেষ সরিয়ে
সে ধ্বংসস্তূপের উপরই আবার নতুন ঘর বানাতে হবে
সুখের সন্ধান করতে হবে,
ভাঙ্গা স্বপ্নগুলো জোড়া লাগাতে হবে
কেননা ভয়ে পালিয়ে বেড়ানোয় মনুষ্যত্ব নেই
ভীরুতা, কাপুরুষতা জীবন্মৃত ইতর প্রাণীর মতো ।।

দুর্ভিক্ষ, মহামারী আসবে যাবে
রোগ-ব্যাধি,বালাই ছিলো,থাকবে
অনিবার্য প্রাকৃতিক দুর্যোগ,দুর্ঘটনা চলছে চলবে
যুদ্ধ-বিগ্রহ, মৃত্যু এ সবই জীবনের অংশ মেনে নিবো
এতসব অঘটনের পরও
বলতে হবে অনেক আশা নিয়ে আমি বেঁচে আছি
এবং বাঁচবো  ।।
__________________________________

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ-কবি কাজী নজরুল ইসলামের
গানের কলি দিয়েই আজ
শুভেচ্ছা ও অভিনন্দন সকলকে। ২৪/০৫/২০২০ইং তারিখের সেরা কবি:খান আকতার হোসেন-কবিতা-#কালিগঞ্জের জোলেখা।
কবি:আবদুস শুকুর আলী মল্লিক -কবিতা-# বেঁচে থাকার আশ্বাস ও
কবি:কামনা দেব- কবিতা -ঈদ-মানে।
         @ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক সম সাময়িক জীবন প্রবাহ,একদিকে ধ্বংসযজ্ঞ -অন্যদিকে সৃষ্টির আকুতি ও জীবনের আশ্বাস আর চিরন্তন ঈদ উৎসব বয়ে আনুক আনন্দ অপার।
স্বাগতসকলকে ######################
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
#################################
____________________________

কালীগঞ্জের জোলেখা
-খান আখতার হোসেন

গার্মেন্টেসের চাকরি ছেড়ে
সুটকেস হাতে ঘরে ফেরে।
ভোর না হতেই দল বেঁধে
সবাই খাবার নেয় রেঁধে।

করোনা ভয় বিবেকে ধিক্
চললো ছুটে বাড়ির দিক।
সকাল সন্ধ্যা মাওয়া ঘাটে
সবারই কস্টে দিন কাটে।

রাস্তায় চলছে যাত্রির ঢল
সরকারি মানা মানে কে বল?
গণ পরিবহনে চলতে মানা
দশগুণ ভাড়া সবার জানা।

কালীগঞ্জে যেতে ৩০ ঘন্টা
এ নহেকো কোনো গল্পকথা।
বাড়িতে এসে অবাক জুলেখা
কাছে আসেনা, কয়না কথা।

চিরচেনা সব আকাশ বাতাস
বড্ডো কস্ট নিতে শুদ্ধ শ্বাস।
আত্মীয় স্বজনেরা সব অচেনা
কাছে ভেড়েনা,ফিরে দেখেনা।

উঠোনে কাঁদে বসে একা একা
অষ্পৃস্য যেনো ঢাকার জুলেখা
জোট বেঁধেছে মাতবর পড়শী
কোয়ারান্টাইনের জন্য লড়ছি

চৌদ্দদিন কাটাতে হবেএকাকী
কেউ যাবেনা তার কাছাকাছি
সচেতনতাতো রুখবে করোনা
ভয় নয় হবেজয় কেউ থেমনা।

২৪/৫/২০
খুলনা
___________________________

=বেঁচে থাকার আশ্বাস=
-আবদুস শুকুর আলী মল্লিক
২৪/০৫/২০২০ ইং
=========================
একদিকে হতাশা স্বজন হারানো ব্যথা
আর একদিকে আনন্দের সবুজ বাতাস,
একদিকে মৃত্যুর হাতছানি ------
আর একদিকে জীবনের আশ্বাস।

একদিকে প্রকৃতির চরম আক্রোশ
আর একদিকে বাতাসে মেশানো বিষ ,
একদিকে সৃষ্টির উন্মাদনায় মত্ত নিকৃষ্ট জীব
আর একদিকে বিশ্ব জয়ের নেশায় দিচ্ছে শিস্।

একদিকে চরম বৈষম্য স্বার্থপরতা
আর একদিকে  মিথ্যা মানুষের প্রতিশ্রুতি,
একদিকে বাঁচার আপ্রাণ চেষ্টা-----
আর একদিকে কমতে থাকে জীবনের গতি।

একদিকে ধ্বংসের লেলিহান শিখা
আর একদিকে নতুন পথের দিশা ,
একদিকে দোদুল্যমান জীবন
আর একদিকে ভালোবাসার নিশা।

এই নিয়েই আমাদের পথচলা
এই নিয়েই স্বপ্ন দেখা কথা বলা,
আশা নিয়ে বাঁচি!স্বপ্ন নিয়ে পথ চলি
ভ্রাতৃত্ব সহযোগিতা সহমর্মিতার কথা বলি।
Copyright@A-S-A-M
_______________________________

'    #ঈদ_মানে
      """"""""""""""  ✍ #কামনা_দেব
                               """"""""""""""""""
ঈদ মানে খুশি উদযাপনের দিন ,
ঈদ মানে রোজার শেষে আনন্দের দিন!
ঈদ মানে এক মাস সিয়াম সাধনার শেষের দিন
ঈদ মানে 'আওদুন' শব্দ হতে আসা পবিত্র দিন।

ঈদ মানে আরবি হিজরির নবম মাসের দিন,
ঈদ মানে আহার ত্যাগের পর ফেরা উৎসবের দিন।
ঈদ মানে সাধনা ও বিশ্বাসের বিজয়ের দিন
ঈদ মানে ঐক্য ও ভ্রাতৃত্ববন্ধনের উৎসবের দিন।

ঈদ মানে  আল্লাহ্তলার হুকুম পালনের পবিত্র দিন
ঈদ মানে মুসলিম ধর্মাবলম্বীদের উৎসবের দিন ।
ঈদ মানে সবুজ পতাকা উত্তোলনের দিন
ঈদ মানে সবাই সমান, নয় ভেদাভেদের দিন।

ঈদ মানে শাওয়ালের চাঁদ দেখে রোজা ভাঙার দিন
ঈদ মানে মোবারক দেওয়ার সাথে উচ্ছলতার দিন,
ঈদ মানে সুখদুঃখ ভুলে সবকে আপন করার দিন
ঈদ মানে মহান আল্লাহ্-র বিশেষ পুরস্কারের দিন।
-------------‐-----------------------------------------------------
   #Copyright :: #কামনা_দেব।
     #রচনাকাল:: 24/05/2020
● সকলকে ঈদ মোবারক
_______________________________

"আজি মধুর বাঁশরি বাজে ".....কাজী নজরুল ইসলামের এই গানের রেশে কাটলো ব্যথায় আনন্দে  ঈদ।
            শুভেচ্ছা ও অভিনন্দন
২৫/০৫/২০২০ই তারিখের ঈদ ও কবি নজরুলকে নিবেদিত লেখায় সেরা
কবি:রাজু আহমেদ -কবিতা-বিদ্রোহী নজরুল
কবি:এসরাত জাহান বর্ণা কবিতা- ঈদ মোবারক
কবি:মো:সেলিম হোসেন-কবিতা-বাংলার বুলবুল''এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক আধাত্ম চেতনায় মানবিকতার পৃষ্ঠপোষকতা  ও নজরুল জীবন দর্শনের প্রায়গিক প্রসঙ্গ।
স্বাগত সকলকে ##########
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য -সংস্কৃতি পরিষদ।
####################

বিদ্রোহী নজরুল
রাজু আহম্মেদ
২৫/০৫/২০২০

ঢেউ দোলানো মন ভুলানো ঝাকড়া মাথার চুল,
কাঁধ বরাবর বাবরি মাথায় বিদ্রোহী নজরুল।
জন্ম থেকে  উঠলো গর্জে ধরলো কলম হাতে,
পুঁজিবাদের ঘায়েল করে একটা একটা ঘাতে।

কাব্য মাঝে ভাগ্যটাকে একবারে দেয় ঠেলে,
দরিদ্র সেই দুখুমিয়া সব পিছনে ফেলে।
বারুদ ভরা লিখতো ছড়া কাব্য যেন গুলি!
যার নিশানায় মারতো ছুড়ে ছুটতো যে তার খুলি।

খেলতে গেলে হার মানতোনা জানতো অভিনয়,
সফল ছিলো সকল কাজে আনতো লুটে জয়।
করতো যে ধ্যান আধ্যাত্বিক জ্ঞান ছিলো অসীম তার,
ধর্ম ব্যবসার মুর্খগুলির দিতোনাকো ছাড়।

বাবু-বাবু প্রথা সবই উল্টে পাল্টে দিলো,
বৈষম্যতা রুখতে যখন কলম হাতে নিলো।
ফিরিঙ্গীরা ফিরলো দেশে নজরুল দিলে হানা,
কাব্য যুদ্ধের রণকৌশল সব ছিলো তার জানা।
__________________________________

ঈদ মোবারক
এসরাত জাহান বর্ণা
২৫.০৫.২০২০

নেই নতুন জামা,
নেই কারো কোন বায়না,
নেই বাড়ি বাড়ি
সেমাই-পায়েস খাবার আড্ডা।

নেই সালামী নিয়ে মুখরিত উচ্ছ্বাস,
নেই কর মর্দনের উষ্ণ উত্তাপ,
আলিঙ্গনের নেই মিষ্টি আস্বাদ ;
তবুও জানাই;  ঈদ মোবারক....!!

নেই চাঁদ রাতে হাতে হাতে
মেহেদীর আল্পনা,
নেই বাহারি পোশাক পরে
মোন ভোলানো সাজে
দলে দলে ঘুরে বেড়াবার
জল্পনা-কল্পনা।

সেই চির চেনা সকাল আজ স্মৃতি ;
মাঝ রাতে বারে বারে ঘুম ভেঙে
শিশুদের আজ নেই ঈদ
পালনের আকুতি; নেই হুড়োহুড়ি,
নেই ঝটপট গোসল করে জায়নামাজ
হাতে ঈদগাহে যাবার প্রস্তুতি;
মসজিদে নামাজ এখন তিন ফুট দূরত্বে,
কী এক ওলট-পালট পরিস্থিতি।

যেখানে জীবন নিয়ে টানাটানি,
সেখানে উৎসব যেন উৎকন্ঠার সারথি ;
তবুও মানুষ স্বজনের কাছে যাবার
নিয়ে নেয় ঝুঁকি; কখন কী হয়ে যায়
চারিদিকে দোলে শঙ্কার বিবর্ণ লহরি ।

ঘরে ঘরে বিচ্ছিন্ন বিলম্বিত উচ্ছ্বাস,
ছুঁয়ে যায় বেদনার বহ্নি বাতাস ;
লক ডউনে চলে গেছে
মুখরিত প্রাণের যত উত্তাপ,
তবু্ও জানাই; ঈদ মোবারক.....!!
_____________________________

বাংলার বুলবুল
মোঃ সেলিম হোসেন
২৫ মে, ২০২০ খ্রিঃ।

শিশু কালে যখন পড়তাম,
"ভোর হল দোর খোল খোকুমনি উঠরে,
ঐ ডাকে জুঁই শাখে ফুল খুকী ছুটরে।"
তখনি করে নিয়েছ স্থান,
ভক্ত করেছ তোমার,
অবুজ শিশুর কোমল প্রান।

কত কাগজ করেছি সাবাড়
পেন্সিল ঘষে ঘষে,
এঁকেছি তোমার ছবি
এক মনে বসে বসে।
অপটু হাতে বার বার করিয়া ভুল ,
আঁকতে গিয়ে প্রসারিত মুখ
আর দিগল কুঁকড়া চুল ।

পড়েছি যখন,
"থাকবনা কো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটারে।"
তখনি তুমি খুলেছ মোর মনের দ্বার,
প্রতিজ্ঞ হয়েছি আমি সামনে চলার
দূর্বার গতি নিয়ে সব বাধা হয়ে পার।
চলি পথ, পুষে মনোরথ
পদে দলে সব অযাচিত ভয়
যাব নিশ্চয় করব দিগিজ্জয়।

পড়েছি যখন,
"বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে
দিসতে আজি দুল।"
তখনই পড়েছি প্রেমে প্রকৃতির
আর ভালবাসি মানবকূল,
রচি সাম্যের গান;
মিশে প্রকৃতির সাথে চলি পথ,
হৃদয়ে বাজে যেনো
নদীর মতো বয়ে চলার
কলকল তান।

তুমি মোদের দিয়েছিলে
'বিদ্রোহী' সেরা রচনা,
যেটাতে ছিল মোদের স্বাধীনতার অসীম প্রেরণা।
তোমার সেই অমোঘ বাণী জন্ম দিল বাংলাদেশ,
বিশ্বদরবারে আমরা পেলাম স্বাধীন স্বত্বার কুল;
তাইতো সবার প্রানে চির স্বরণীয় হয়ে আছ
তুমি বাংলার বুলবুল 'কাজী নজরুল'।
___________________________________

No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...