পর্ব ৮৮
শুভেচ্ছা ও অভিনন্দন ১২/৭/২০২০ইং সেরা
কবি:আব্দুল্লাহ হক
কবিতা: আমি ও প্রকৃতি
কবি: ড:সন্দীপক মল্লিক
কবিতা:আল মাহমুদ :কবিতাময় সন্দীপনা
কবি:মঞ্জুলা বর
কবিতা: ঝরাপাতা 'এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
স্বাগত সকলকে ################
কলমের শৈলী হয়ে উঠুক
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
আমি ও প্রকৃতি
আব্দুল্লাহ হক
১২/৭/২০
আজকে মধ্য শ্রাবণ
তবে অঝোর ধারায় বৃষ্টি নেই
গুমোট সকাল মেঘে ঢেকে আছে চারিপাশ
প্রকৃতির মন বেজায় খারাপ বেদনায় করে হাঁসফাঁস ।
তাহলে কি আমার মনের কষ্ট সে জানে ?
নাকি আমার কষ্টের প্রভাবের ফল এরূপ ?
অথবা প্রকৃতির মন খারাপের অনুভূতি আমার মনে প্রকাশ ,
আমি ভারাক্রান্ত হৃদয়ে মুহ্যমান গুমোট আবহাওয়ার করি চাষ।
আমার মনের নিয়ন্ত্রক তাহলে প্রাকৃতিক পরিবেশ
নাকি আমার মনের কষ্ট নিয়ন্ত্রণ করে চতুর্পাস
আমি কি প্রকৃতির অংশ তাই ইচ্ছা নিরপক্ষ ভাব
নাকি আমিই প্রকৃতির নিয়ন্ত্রক আমার ইচ্ছার প্রভাব ।
জন্ম থেকে প্রকৃতি নির্ভর হয়ে বেঁচে আছি
আমার অস্তিত্ব লয় সবই মিশে থাকে অনন্ত কাল,
তাহলে কি গুমোট ভাব কেটে গেলে আমারও উজ্জ্বল হবে অন্তর ,
নাকি ইচ্ছা শক্তি ভালো করলে প্রকৃতিও হবে অপরূপ সুন্দর ।
প্রকৃতি আর আমি তাহলে একে অপরের পরিপূরক ,
প্রকৃতির সৌন্দর্যে আমি সুন্দর নষ্টামিতে হই নষ্ট
ক্ষতিকারক ,
প্রাকৃতিক সৌন্দর্য নিধনে আমি মিটাই নিজের প্রয়োজন
অবিচ্ছেদ্য ক্ষতিতে মৃত্যুরে যাচি হয়ে উঠি ধ্বংসের কারণ ।
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
### আল মাহমুদ : কবিতাময় সন্দীপনা ###
## ড. সন্দীপক মল্লিক ##
তিতাস’-এর ঢেউ, মানবিক প্রভা আল মাহমুদের আত্মায় !
কবিতা-চন্দন, বাঙালি-জ্যোতি পরিব্যাপ্ত তাঁর লৈখিক পারাবতে !
শরীরী মনন নিশ্চুপ হলেও, ঐশ্বর্যে তাঁর চিরায়ত বাঙালির
বজ্র-দীপ ইতিহাস !
লোকজ সুধা, কৃষ্টি-প্রতাপ আল মাহমুদের সত্তায় !
জীবন-সৌরভ, সুস্থিত সবুজ সংসিদ্ধ তাঁর মাধুর্য-রূপাঞ্জনে !
দৈহিক স্মৃতি নিঃশেষ হলেও, মগ্নতায তাঁর সম্পুষ্ট বাঙালির
সত্যায়ত ইতিহাস !
সারথি-সকাল, চৈতন্যের মাটি আল মাহমুদের মননে !
অতীত-স্বস্তি, বাঙালির আলো সমুদ্ভাসিত তাঁর চৈতন্যের আদরে !
দেহজ শিল্প অতৃপ্ত হলেও, দীপ্তিতে তাঁর পরম-বাঙালির
রাজনৈতিক জাগৃতি !
পল্লি-প্রসূন, শক্তি-অধিকার আল মাহমুদের কবিতায় !
মানবিক তাপ, শ্রমশ্রী-পরাগ ন্যায়দীপ্ত তাঁর শিল্পমগ্ন বার্তায় !
শরীরী ফাগুন নিঃশেষ হলেও, মতবাদে তাঁর প্রগাঢ় বাঙালির
কবিতাময় সন্দীপনা !
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
দৈনিক প্রতিযোগিতা
বিষয় - ঝরাপাতা
শিরোনাম - ঝরা পাতা
কলমে - মঞ্জুলা বর
তারিখ - 12.07.2020
বিষণ্ণ শীত এলো যখন
জীর্ণ হলো পাতা।
ঝরে ঝরে পড়লো তখন
দেখে স্মৃতির খাতা ।।
সময়ের ঘুরপাক খেলায়
ভুতলে পড়ে যায় ।
জীবনের শেষে বিবর্ণ ভেলায়
বিষাদের গান গায়।।
মলিন মুখ নীরবে ভাবে
পুরানো দিনের কথা ।
সহস্র আঘাত নিয়ে যাবে
বাড়ে হৃদয় ব্যথা ।।
জীর্ণ শীর্ণ পাতাকে দেখে
সবুজ পাতা হাসে ।
শতেক আশা স্মৃতিতে রেখে
সময়ের স্রোতে ভাসে।।
সুখের পরে দুঃখ ভাসে
নতুন কিছু নয়।
দিনের পরে রাত আসে
নীরব বাতাস বয় ।।
সবাইকে একদিন যেতে হবে
মায়া ফেলে যতো ।
স্মৃতিটুকু পড়ে রবে
ঝরাপাতার মতো ।।
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
পর্ব ৮৯
শুভেচ্ছা ও অভিনন্দন ১৩/৭/২০২০ইং এর সেরা
কবি:আলাউদ্দীন গাজী
কবিতা:বুড়িগঙ্গা
কবি:মাজাহার মান্নান
কবিতা: স্বদেশ ভক্তি
কবি:নাসিমা বানু
কবিতা:গানের বর্ষা'-এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
কলমের শৈলী হয়ে উঠুক
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
বুড়িগঙ্গা
(ঢাকার আঞ্চলিক ভাষায় রচিত)
- আলাউদ্দিন গাজী
------------------------
আকসার যাই। হেইদিন ভী গেলাম,
বাফা, ওয়াইজঘাটে গান হুনতে।
দোতালার বারান্দায় খাড়াইলে
বুড়িগঙ্গা নদী বেবাক দেখা যায়।
হায় হায় কতগুলা লঞ্চ লাইন ধৈরা
গুইনা ভী হেস করন যাইব না।
বেবাক লোকজন দেখলে মনে অইব
বঙ্গবন্ধুর মিটিং এ আইছে।
পুরান দিনের কথা দিলে আহে
এই বুড়িগঙ্গায় কত হাতুর দিছি
হাতরাইয়া হেইপার গেছি আসছি ভী
পানি কত ভালা টলটলা আছিলো।
নৌকার হোটলে ভাত খাইছি
ইয়ার দোস্ত মিইলা বেবাকতে
কত ফুর্তি করছি ,তাস খেলছি,
ফ্লিম ভী দেখছি।
নৌকা লইয়া ঘুরছি বেড়াইছি নদীতে
আহারে, কৈ গেল হেই সব দিনগুলা
সাথীরা কোহি ভী নেহি।
বুড়িগঙ্গা অহন মরতে বইছে
পানিতে নামা যায় না।
মাছ গ্যাছে মইরা পানিতে গন্ধ,
পানি কালা হইছে ময়লায়
দেখবার কোন হালায় নাইক্কা
বেবাকতে আখের গুছাইতে ব্যস্ত
বুড়িগঙ্গা বুড়ি হইছে অহন মরণ দশা।
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
১৩/৭/২০২০
স্বদেশ ভক্তি
মাজহার মান্নান
যে মাটি করেছে আমায় ধারণ
যার প্রতিটি ছোঁয়ায় স্মৃতিচারণ
যার আদর- সোহাগ করেছি বরণ
সে মাটিতেই যেন হয় মরণ।
দেশপ্রেম কি কেবলই মুখের বুলি
ভুলা কি যায় মুক্তিযুদ্ধের দিনগুলি
চেতনায় যদি মোরা অন্তর না খুলি
যদি না মাখি গায়ে মায়ের চরণ ধুলি।
মুখে দেশপ্রেম, কিন্তু করি দুর্নীতি
চলে লুটপাট, চলে স্বজনপ্রীতি
পেশীবলে দেখাই ভয় - ভীতি
অথচ গাই দেশপ্রেমের গীতি।
উচ্চ কণ্ঠে দেশপ্রেমের গান গাই
অথচ নির্লজ্জভাবে খাদ্যে বিষ মিশাই
মানুষকে জিম্মি করে ঘুষ খাই
সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াই।
শুধু কি মুখে মুখে গনতন্ত্র
অন্তরে যদি থাকে ভিন্ন মন্ত্র
চিন্তা চেতনায় যদি হই যন্ত্র
তবে কি সংকীর্ণতা হবে অতিক্রান্ত?
সম্পদের হয় যদি সুষম বন্টন
যদি না হয় আর সম্পদ লুণ্ঠন
হয় যদি দূর অভাব অনটন
তবেই তো হবে দেশপ্রেম সংগঠন।
যার আছে দেশপ্রেমের শিক্ষা
সে করে না কারও করুণা ভিক্ষা
অন্তরে ধারণ করে নৈতিক দীক্ষা
দেশের সংকটে দেয় অগ্নিপরীক্ষা।
স্বদেশের প্রতি আছে যার ভক্তি
সততাই তার সবচেয়ে বড় শক্তি
কখনো সে করে না অন্যায় চুক্তি
তার প্রধান স্বপ্ন মানবতার মুক্তি।
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
গানের বর্ষা
নাসিমা বানু
আমার ঝুপড়ি নিয়ে ঢেঊ
করলি কত বাহানা,
উজান ভাটির টানে মাঝি
পাড়ের সেই ঠিকানা।
এতকাল করলি খেলা
ভুলের মাশুল খুজি,
বিরামহীন বর্ষা ঝরে
সুখে নাইরে আজি।
পালের পানে বাতাস বহে
নৌকা গেছে ছাড়ি,
ভাংগা পাল ফুটে
দিলি আমায় ছাড়ি।
পদ্মা জল ডাক ছাড়ে
মিশবে সাগর জলে,
মনের মাঝি উড়াল দে
আকাশ বর্ষা মেলে।
বায়না ছেড়ে ঝুপড়ি নিয়ে
তোরে দিলাম ছাড়ি,
লোভের ঘুন তাল কেটেছে
কাদেঁ সুখ বারি।
🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸
পর্ব ৯০
শুভেচ্ছা ও অভিনন্দন ১৪/৭/২০২০ইং তারিখের সেরা
কবি:সাহনিন সুলতানা
কবিতা:স্বপ্নের-বি সি এস
কবি:সোহেল রানা
কবিতা:আমি
কবি:মুন্সী মো: তোফায়েল আহমেদ
কবিতা:আমি সৎ বলেই'এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
স্বাগত সকলকে ##################
কলমের শৈলী হয়ে উঠুক সততার জয়,স্বপ্নময় জীবনের কথা এবং কবিতাকে ভালোবাসার অঙ্গীকার।
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ।
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕🔴🔴
#স্বপ্নের_বি সি এস
#সাহনিন_সুলতানা
স্বপ্ন ছিল ক্যাডার অফিসার হবো পড়লাম মন দিয়ে
বাবা-মা জোর করে দিল আমায় বিয়ে।
তবু আমি স্বপ্ন দেখি হার মানবো না কিছুতেই
ঘর সংসারে মন নাই সময় কাটাই পড়াতেই।
শাশুড়ি খুব ভালো ছিল চাপ দেয় না কোনো কাজে
আমি পড়ি মন দিয়ে সকাল দুপুর সাঁজে।
দেখতে দেখতে কেটে গেল কয়েকটা মাস কিভাবে
মনের আনন্দে আছে স্বামী কিভাবে তাকে বুঝাবে।
পড়ালেখা মনের মত হয় না আগের মতো
জীবনে বাঁধাবিঘ্ন ঝুঁকি ঝামেলা কত।
দেখতে দেখতে ১৮ বি সি এস এর সময় যখন এলো
দুই বছরের সন্তান কোলে সবই এলোমেলো।
তবুও হার মানিনা দেবই পরীক্ষা দেখি কি হয়
মনের সান্ত্বনা পেলাম শুধু জীবনের পরাজয়।
স্বপ্ন পূরণ হলো না ফিরে এলাম পুরানো পেশায়
এখন সময় কাটে শুধু রোগী দেখার নেশায়।
রোগী ভালো করতে চাই দিতে চাই সুন্দর জীবন
মন পাই না তবু তাদের আমার ব্যস্ততা সারাক্ষণ।
এমন করে কাটছে জীবন নতুন স্বপ্ন দেখে
ঝড় বৃষ্টি মাথায় নিয়ে হাসি রৌদ্র মেখে।
স্বত্বাধিকারী সাহনিন সুলতানা
১৪ জুলাই ২০২০ ইং
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕🔴🔴⭕⭕
আমি
@সোহেল রানা (১৪-০৭-২০ইং)
আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক
ভালোবাসা পাওয়ার আশাও নাই, যোগ্যতাও নাই।
আমি চাই না কেউ আমাকে দাক্ষিণ্য করুক
কিংবা করুণার হাত প্রসারিত করুক।
আমি চাই সবাই ভালো থাকুক...
আমার চাওয়া না চাওয়ায় অবশ্য কারো কিছু এসে যায় না
কারোর চাওয়ায় কারো পাওয়া হয় না।
আমি চাই নিজের মতো থাকতে, স্বাধীনভাবে বাঁচতে-
কবিতা সাজাতে, গল্প করতে, হাসতে, কাঁদতে
আমি চাই কবিতার সাথে সংসার করতে
আর পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াতে।
আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক।
আমি চাই প্রকৃতির খোলা আকাশের নিচে
অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে আর পূর্ণিমার আলোর মাঝে
নিজেকে বিলিয়ে দিতে।
আমি চাই না কেউ আমার প্রতিক্ষায় থাকুক
ফুল কিংবা কাঁটা বিছিয়ে রাখুক।
আমি চাই না কেউ কেন আমার জন্যে আদাজল খেয়ে নামুক
আমি তো কারো কাছে তৃষ্ণার জল চাই না
⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕
বিভাগ : কবিতা
শিরোনাম : আমি সৎ বলেই
কলমে : মুন্সী মোঃ তোফায়েল আহমেদ
তারিখ : ১৪/০৭/২০২০
*****************************
আমি সৎ বলেই,
মাথা উঁচু করে চলি।
পাই না ভয় কাউকে,
পরোয়া করি না আল্লাহ ছাড়া কাউকে।
আমি সৎ বলেই,
সত্যের অহংকার করি।
হালাল উপার্জনে জীবিকা নির্বাহ করি।
ভালোভাবে বেঁচে থাকার কথা ভাবি।
আমি সৎ বলেই,
অন্যায় চড়াও হতে চায় আমার উপর।
অফিসের প্রধান আমাকে দিয়ে করিয়ে নেয় কাজ বেশী।
পারি না আমি ফাঁকি দিতে।
আমি সৎ বলেই,
অসৎ, অসত্য, হারাম ভয় পায় আমাকে।
আমি সৎ বলেই,
অসৎ, অসত্য, হারামকে করি চপেটাঘাত।
আমি সৎ বলেই,
সুন্দর, সত্য পথে আজন্ম বেঁচে থাকার
লড়াই করি।
রচনাকাল : ১২/০৭/২০২০
( মংলা বন্দর, মংলা, বাগেরহাট, খুলনা, বাংলাদেশ)
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
পর্ব ৯১
শুভেচ্ছা ও অভিনন্দন ১৫/৭/২০২০ইং তারিখের সেরা কবি:জি এম রুহুল আমিন
কবিতা :আলোর অপেক্ষায়
কবি:সৌমিত্র নারায়ন মুন্সী
কবিতা: ভয়
কবি:আপন রহমান
কবতা: সাধ'এর জন্যে।
স্বাগত সকলকে ###################
কলমের শৈলী হয়ে উঠুক সময়ের শুভ্র ডানায় ভেসে যাই চলো, হৃদয়ে জ্বলছে দ্রোহের অনল অন্যায় অবিচারের বিরুদ্ধে এই পৃথিবী বুকে ক্রমশ অচেনা হয়ে উঠছে মুখ ও মুখোশ।
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ
###################
কবিতাঃ আলোর অপেক্ষায়
--জি এম রুহুল আমিন
১৫.০৭.২০২০
সহজে শুকায় না হৃদয়ের ক্ষত
নিবিড় পরিচর্যায় ফোটে না উদ্যানে ফুল
বাতাসে মন পোড়ার বিদঘুটে গন্ধ
একরাশ শূন্যতা জড়ো হয় বুকের গভীরে
নির্জীব সত্তায়
কিছু কিছু দুঃখ আসে অনাহূতের মতো
চোখের পাতায় লেখে নীরবে
মনভাঙ্গা দুঃস্বপ্নের করুণ ইতিহাস।
কখনো দেখি নি ছুঁয়ে
আঁধারের অবয়বে বিষাদের ছোপ
ছাইচাপা আগুন জ্বলে দুঃসহ ব্যথায়
নীরব আর্তনাদে
জীর্ণ জীবনের করিডোরে খেলা করে
ভয়ঙ্কর শ্বাপদের দল
আহত স্বপ্ন সে আঁধারে ডানা ঝাপটায়
নিভৃতে রোদন করে কষ্ট বুকে চেপে
যুগ যুগ চেয়ে থাকে আলোর অপেক্ষায়।
দুঃখ এসে চুপি চুপি বলে
অভিশপ্ত বলয়ের ঘেরাটোপ ডিঙ্গিয়ে
চলো এবার অন্য কোথাও যাই
পৃথিবীতে ভালোবাসার মন্বন্তর এখন
রাতের অন্ধকারে উন্মত্ত ভিলেন শুধু
বঞ্চনার নাটক সাজায়
বাতাসের বিষাক্ত নিঃশ্বাসের শব্দে
ভেসে আসে কান্নার হাহাকার
সময়ের শুভ্রডানায় ভেসে যাই চলো
যে আকাশের আলোয় হাসে
ঝলমলে সোনালি সকাল।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
দৈনিক প্রতিযোগিতা
বিভাগ - কবিতা
শিরোনাম - #ভয়
কলমে -- সৌমিত্র নারায়ণ মুন্সী
তারিখ -- ১৫/০৭/২ ০২০
হৃদয় জ্বলছে দ্রোহের অনল,
ভাবি সব অনিয়ম পুড়িয়ে করবো ছারখার
কে যেন এসে শিকল পরায় পায়,
যতবার ভাবি ততবার।
অন্যায়-অবিচার'র বিরূদ্ধে
সর্বাগ্রে থাকতে বড় ইচ্ছে হয়,
কিন্তু থাকতে পারিনা কখনো
সবকিছুতেই বাঁধা ঐ মনের ভয়।
ভাবি,সংশপ্তকের ন্যায় বাঁচবো
সব অন্যায়ের করবো প্রতিবাদ,
পারিনা, সব চিন্তায় পড়ে বাঁধা
অঙ্কুরেই সব হয় বরবাদ।
যখন দেখি,দুধের শিশুও
নরপশুদের ধর্ষণের শিকার
হৃদয়ে তখন অনর্গল দহন
তবু থাকি নিশ্চুপ, নির্বিকার।
যে মেয়েটির যৌবনে একদিন
সরল স্বীকোরক্তি ছিল,ভালবাসি
সে তার কথা রাখেনি
স্বেচ্ছায় হয়েছে পরবাসী।
আজো, হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন
ভাবি, প্রবঞ্চকদের মারবো পুড়িয়ে
কে যেন পায়ে পরায় ডান্ডাবেড়ী
পারিনা যেতে আর এগিয়ে।
সততা আজ নির্বাসনে
শঠতায় দেশটা গেছে ভরে
ভাবি,চিৎকার করে করবো প্রতিবাদ
পারিনা,কে যেন এসে মুখটা বন্ধ করে।
পাহাড়,সমুদ্র,আকাশ
জয় করতে হয় বড় সাধ
কে যেন চিন্তায় দেয় বাঁধা
বলে, ওসব আজগুবি চিন্তা দাও বাদ।
সব কিছুতেই দেয় বাঁধা
অন্তরস্থে জমে থাকা জুজুর ভয়,
তাই করতে পারিনা প্রতিবাদ
করতে পারিনা জয়।
(নাটোর)
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
বড় সাধ হয়;
ভাল কিছু দেখে মরতে
ভাল কিছু করে মরতে
-নতুন সময়, নতুন সমাজ আরও কত কি....।
ভাবি;
মানুষের পৃথিবী মানুষের হয়েছে দেখেই মরবো।
হবে কি স্বপ্ন পূরণ?
হবে কি সুখের মরণ?
নাকি ;
দু:খ ভারাক্রান্ত হৃদয় নিয়ে
আমাকেও যেতে হবে অন্তিম শয়নে
অগ্রজ কমরেড গণের মত।
এই পৃথিবীর বুকে
ক্রমশ ; অচেনা হয়ে উঠছে
মুখ ও মুখোশ, পোশাক ও শরীর।
মানুষ ভালবাসতে ভুলে গেছে
ভুল বোধে ভুল চেতনায়
সমাজের খামারে হচ্ছে হায়েনার চাষ।
মানুষ কোথায়?
সবই মুখোশধারী!
মানবতা আজ লেবাস মাত্র
আড়ালে দাঁত খিঁচিয়ে হাসে স্বার্থের হাসি।
পার্থক্য কমছে ঢের মানুষে পশুতে
প্রেয়সীর চুম্বনেও আজ রক্তের দাগ।
তবুও তোমরা যারা মানুষ আছো
ভেকধারীদের সঙ্গ ছাড়ো
হায়েনা গুলো ধ্বংস করো
গড়ে তোলো নতুন সমাজ
এসো - জাগো- ধরো নতুন নিশান।
তোমাদের মিছিলের অগ্রভাগে প্রয়োজনে আমাকেই রেখো
বুক পেতে দেবো বুলেট এলে
না হয় মরবো তোমাদের জাগরণ দেখে
তবুও জাগো...।
হে সময়ের মানুষ
হে আগামীর কমরেড
আমি একটি সুখের মরণ চাই
এটুকুই তো সাধ...।
#সাধ
#আপন রহমান
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
পর্ব -৯৩
শুভেচ্ছা ও অভিনন্দন ১৭/৭/২০২০তারিখের সেরা কবি:প্রবীর কুমার চৌধুরী
কবিতা :সরল সমীকরণ
কবি:প্রদীপ কুমার পাল
কবিতা :লাঠি
কবি :কৃষ্ণপদ গাইন
কবতা:অভিসারের গৌরবে এর জন্যে।
স্বাগত সকলকে
@ প্রতিদিন কবিতা বিভাগ@
কলমের শৈলী হয়ে উঠুক
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
সরল সমীকরণ ১৭/০৭/২০২০
প্রবীর কুমার চৌধুরী
একটা করে দিন যাচ্ছে আর নব জন্ম হচ্ছে আমার
প্রাত্যহিক জীবনযুদ্ধে আমি ক্লান্ত
ক্ষয়িষ্ণু সময়ে মৃত্যুর ঘন্টা বাজছে সমানে
এ যেন এক যুগ-যুগন্তের আহবকাল।
প্রতিটি রাত্রি মৌন নিথর ,শুধুই চাপা জিঘাংসা।
তবু বীর সৈনিকের মতো বুকে বল এনে হাতিয়ার ধরে -
অমোঘ চির সত্যের মুখোমুখি দাঁড়িয়ে অধিকার খুঁজি।
" যতক্ষণ আশ ততক্ষণ বাস ",চোখেতে রঙিন সুবাস।
বুকের পাটায় বেঁধে রেখেছি বিক্রম
এক জ্বলন্ত প্রতিজ্ঞায় অটল মৃত্যুর আগে পরাজয় মানবো না।
চিতা তো সাজিয়ে রেখেছি আপন হাতে স্বেচ্ছায়
জ্বলিয়েছি মঙ্গল দ্বীপ , এবার করবো অগ্নিসংযোগ।
আমি তো জানি আমি কখনোই নই অমর
নিয়তির অমোঘ নিয়মে আসবে সেই বিদায়ক্ষণ
তাই মৃত্যুর আগে কখনোই মরব না, নয় আত্মসমর্পণ।
মঙ্গলশঙ্খ নিয়ে এসো যদি পারো পাঞ্চজন্য
এখনই শুরু হবে নব মহাভারতের মহারণ
ন্যায়ের বিচারে তুমি যদি দণ্ডমুন্ডের কর্তা,ভাগ্যবিধাতা -
তবে নির্মম হস্তে শেষ করো মেকি আর্য-অনার্যের ভেদ প্রকরণ।
আমি জন্মজন্মান্তর অপেক্ষায় বসে আছি,থাকবো।
সংরক্ষিত
গড়িয়া,কলকাতা।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
বিভাগ-কবিতা
শিরোনাম-লাঠি
কলমে-প্রদীপ কুমার পাাল
তারিখ-১৭ জুলাই ২০২০ খ্রিস্টাব্দ
০২ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ
শুক্রবার
------------------------------------------------
আজি সন্ধ্যায়, মন ধায়, অতীত প্রাণে।
ব্যর্থ মানস, আশিটি বছর, যে খানে।।
হতানু শোচনা মিশে,ধূসর আকাশে।
স্মরনের ম্লান, অরুণিমা, পিষে ভাসে।।
সিক্ত গন্ধোচ্ছাসে, কী বেদনা জাগে প্রাণে।
চাহি সাঙ্গ, অবলম্বন লাঠি এখন।।
শিশু-কালে, হাটা শিখিলাম, লাঠি হাতে।
বৃদ্ধ -কালের অবলম্বন, লাঠি সাথে।।
বড় হয়ে ইচ্ছা মত,তোমা নিয়ে হাতে।
শাসন করেছি, সকাল বিকাল রাতে।।
গুরু-মশা হাতে লাঠি,বন্ধু ছিলে ভাই।
পুলিশের লাঠি-পেটা, সহ্য করা চাই।।
সমাজ আজ চাচ্ছে,শক্ত একটা লাঠি।
লাঠি পর-পিঠে,অমানুষ হবে খাঁটি।।
এখন যত্নে রাখি, সদাই নিয়ে চলি।
স্মৃতি ঘেঁটে কথা,তোমার সাথে বলি।।
কত দিন কেটে গেল,সাথে সুখে দুঃখে।
লাঠি সোজাই আছে, আমি পড়েছি ঝুঁকে।।
অন্ধ সাথী, আমার লাঠি, আজকে নাই।
খুঁজে-ফিরি তোমায়, কোথায় বলো পাই।।
পাঁকা বাঁশটি কেটে,যত্ন করে তোমায়।
রৌদ্র-পোড়া উজ্জ্বলে,ঝাঁ ঝাঁ রৌদ্র বেলায়।।
শক্ত করে বাঁশটি ধরে, সে থেকে তুমি।
সঙ্গে ছিলে সদাই,বন্ধু পেলাম আমি।।
হারিয়ে কোথায় গেছো,দুঃখে কিম্বা রাগে।
অন্ধকে কষ্ট দিতে, এতই ভাল লাগে।।
আজি তেমনই আসে, আলেয়া-আলোতে।
লাঠি হাতে, গান গেয়ে, ঘুরি পথে পথে।।
--------------------- নাটোর --------------------
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
বিভাগঃ-কবিতা
শিরোনামঃ- অভিসারের গৌরবে
*******************************
--------------কৃষ্ণ পদ গায়েন
তারিখঃ- ১৭/০৭/২০২০
###################
মুখরিত প্রাণের মেলায়
জীবনের মধু রাগ ছন্দ ছড়ায়
হাওয়ায় ভেসে চলে আশার তরী
বিবর্ণ লহরী তুলে নাচে ধরণী
আলিঙ্গনের মিষ্টি স্বাদে
সুন্দর মনের মাধুরী ভেসে ওঠে।
তুমি কি একদিন আসবে আমার সাথে?
তোমার সারা অঙ্গে মাখাব ফুলের রেণু
আমি হারিয়ে ফেলব নিজের নিয়ন্ত্রন
তোমার ইশারা ধুপ ছায়ার মতো
নির্মল বন বিহারে দেবে স্বপ্নের স্পন্দন
মুখরিত জীবনের লিলায় থাকব বিভোর।
অভিসারের গৌরবে মুগ্ধ হব
হারিয়ে ফেলব আমার দৃষ্টির সীমানাকে
সুরের সুরভিতে ভরবে অন্তর
পাশে থাকবে আমার চির চঞ্চলা
মন ভোমরা গেয়ে যাবে গান
উৎকন্ঠার সারথি চালাবে রথ।
নতুন ভাবনা তুমি ভাবতে শিখাবে
সোহেলী বাতাসে দুলবে
দীপ্ত রবির নীল বাসনা
তোমার কন্ঠ থেকে বেরিয়ে আসা ডাক
আমাকে ব্যাকুল করে দেবে
মন গগণে ভাসবে স্মৃতির ভেলা
খুলনা
বাংলাদেশ।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
পর্ব -৯৪
শুভেচ্ছা ও অভিনন্দন ১৮/৭/২০২০ইং তারিখের সেরা
কবি:সন্দীপ কুমার ঘোষ
কবিতা:চুম্বন তীলক আঁকবো তব ললাটে
কবি:জয়ন্ত লাল আচার্য্য
কবিতা : আমার স্বপ্ন গুলো
কবি:এস, কে সোহানুর রহমান
কবিতা:বর্ষা -এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
সকলকে স্বাগত ###################
কলমের শৈলী হয়ে উঠুক
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য -সংস্কৃতি পরিষদ।
##################
কবিতার নামঃ চুম্বন তীলক আঁকবো তব ললাটে।
********************************************
কবিঃ সন্দ্বীপ কুমার ঘোষ।
-------------------------
রচনাকালঃ ০৮/১২/২০১৭ ইং
চুম্বন তীলক আঁকবো তোমার ললাটে
বঁধু ভালোবেসে আসবো তোমার বাটে
হৃদয়ের ঘণীভূত প্রেম ভালোবাসায়
তোমার উষ্ঞতার পরশ ছোঁয়ার থাকবো আশায়
মহা রজনীর অপেক্ষায় থাকবো বুম হয়ে
বিরহের জ্বালাময় অনল যাবে বয়ে!
শীতল হবো তোমার সান্নিধ্যে বঁধু
মিটাবো পিপাশা তোমার সুধা পিয়ে
বাহুডোরে বেঁধে প্রেম আলীঙ্গনে
ভাঙবো মৌনতা যৌবনের ডালা
অঙ্গে তোমার মাখাবো প্রেমচন্দন
গভিরতর গভির হবে প্রেম বন্ধন
প্রেম আাদরে ভরাবো ললাটে কপোলে
চুম্বন তীলক মহা চন্দন।
সে গভির ভালোবাসা এই মনের আশা
সুপ্ত হয়ে আছে মম বাসনায়
হে সুন্দরী বঁধু কাছে আয়!
এলোকেশী তুই মেঘকালো কেশ
মায়ামৃগ হরিণী আঁখি সরেশ
তব রূপ হেরিয়া,প্রেম পরশ লভিয়া
হবো আমি মহাধন্য গৌরাম্বিত
এসো বঁধু,হে সুন্দরী ত্বরীত!
সহে না প্রেম যৌবন যাতনা
তুমি আমার মনি মানিক্য রত্না
শুধু একবার! আঁকবো চুম্বন তীলক ললাটে
রবীর কীরণ চলে যায় যাক! মহাকালের পাটে।
-------------------------------------------------------------
দৈনিক কবিতা প্রতিযোগিতা
আমার স্বপ্ন গুলো
✍ জয়ন্ত লাল আচার্য্য জয় ।
তাং - ১৮/০৭/২০ ইং ।
~~~~~~~~~~~~~~~~~~✍
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
স্বপ্নের মধ্যেই বিভোর হয়ে
এসবই খুঁজি আমার অনুভবে ।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
স্বপ্নের মধ্যেই সুখের শীর্ষ
খুব সহজেই গড়ে থাকি ।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
স্বপ্নই যেন সুখের পাহাড়
চতুর দিকে শুধুই খুঁজি ।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
স্বপ্নের মত জীবন গড়তে
তাইতো ইচ্ছা পোষণ করি ।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
ইচ্ছে করে সুখের স্বর্গ
এই পৃথিবীতেই গড়ে থাকি।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
এই পৃথিবীর সুখের পরশ
নিজেরাই যেন তৈরী করি।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
জ্ঞানী গুনি ব্যক্তিত্ব মোদের
এই পরিবেশ থেকেই যেন গড়ি।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
মাতা পিতার প্রতি শ্রদ্ধা যেন,
আমারা সবাই করি।
স্বপ্ন দেখতে আমার এত ভালো লাগে,
ইচ্ছে করে জীবটা-কে -
ফুলের মত করে গড়ি ।
স্ব-রচিত
~~~~~~~~~~~~~~~~~~~~
বিষয়:কবিতা
শিরোনাম :বর্ষা
কলমে:এস,কে সোহানুর রহমান সোহাগ
তারিখ:১৮-০৭-২০
দিনবর বৃষ্টি সূর্যের দেখা নেই
বাড়ির সামনে এক হাটু পানি,
সবসময় বৃষ্টি পড়েই যাচ্ছে
জানালা পাশে সারাক্ষন শুধু বৃষ্টির পানে চেয়ে থাকি।।
আমার বাড়ির উঠানটা তে সবসময় কাদাময় ভাব,
কতদিন বাইরে যায় না
অনেক দিন হয় আমি ঘর বন্দী।।
সারাদিন গুড়িগুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে,
সবসময় নীল আকাশ
এখন মেঘলা থাকে।।।
মাঝেমাঝে বারান্দায় দাড়িয়ে
বৃষ্টির ফোটা নিয়ে খেলা করি,
অনেক ভালো লাগে বৃষ্টির সব দিন
মিশে যেতে আমি চাই বৃষ্টির ফোটাতে।।
কাদাময় রাস্তায় হাটতে গেলে
পায়ে লাগে কাদা,
আষাঢ় শ্রাবন বর্ষা
আমার ভালো লাগা।।
_________<<<_________
♦♦♦♦♦♦♦
পর্ব -৯৫
শুভেচ্ছা ও অভিনন্দন ১৯/৭/২০২০ইং তারিখের সেরা
কবি:শিমুল বিশ্বাস
কবিতা: মেথর কথন
কবি: মৃনাল কান্তি বিশ্বাস
কবিতা: হৃদপিন্ড কাঁদে
কবি:বিষ্ণুপদ বিশ্বাস
কবিতা:রত্নগর্ভা এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
স্বাগত সকলকে ###########
কলমের শৈলী হয়ে উঠুক বর্ণশ্রেণীর উর্ধে মানবতার জয়গান,লিঙ্গসাম্যে উর্বর মানসিকতায় পূর্ণ মানুষ। আর প্রকৃতির চলুক অভিমানের বর্ষণ।
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
কবিতাঃমেথর কথন
কলমেঃ®শিমুল_বিশ্বাস
তারিখঃ১৯/০৭/২০২০
মেথর মেথর মেথর বলে
রাখলে পায়ের নীচে,
তোমরাই আবার বর্জ্য ফেলতে
ঘুরছো মেথর পিছে ।
মেথর দেখে গা ঘিনঘিন
করছে কারো মন,
দশ হাত দূরে দাঁড়িয়েও
নাক সিঁটকায় কিছুক্ষণ ।
মেথর ছুঁলে গোসল সারে
আছে অনেক জানা,
ধমকে উঠে ক্রুদ্ধ স্বরে
করছে তাকে মানা ।
ঘরের মধ্যে বসার সুযোগ
তাদের আজো নাই,
দু-দশ টাকা চাইলেই বেশি
বলছে যাচ্ছে তাই ।
সুধী জনা এসব ঘরে
দেয় না কন্যা বিয়ে,
মুখে বলবে ওরাও মানুষ
চিন্তা অন্য নিয়ে ।
শিক্ষা দীক্ষা বালাই ষাট
স্বপ্নগুলো মিছে,
আজন্ম পাপ মেথর হয়ে
ঘুরছে বর্জ্য পিছে ।
সভ্য সমাজ তাদের কেনো
রাখছে টুঁটি ধরে,
কেনো তাদের বাঁচতে হবে
মাথা নীচু করে ।
কেনো তাদের মনটা ভিরু
তোমার সাথে চলতে,
কেনো তাদের দিধা এমন
মনের কথা বলতে ।
আর কতকাল তাদের সাথে
এমন বৈষম্য,
বুদ্ধিজীবীর আজও কেনো
খুলছে না চৈতন্য ।
তারাও মানুষ তোমরা তাদের
ভালোবাসা দিও,
দৃষ্টিভঙ্গি বদলে এবার
আপন করে নিও ।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
--------------------------------------------------------------------বিভাগ - কবিতা
শিরোনাম - হৃৎপিন্ড কাঁদে ----
কলমে- মৃনাল কান্তি বিশ্বাস
তাং - ১৯/০৭/২০২০ ইং-
-----------------------------------------------------
বর্ষার মেঘ দুরে যাও
সীমানার অনেক•• অনেক•• দুরে •••
দুরে সরে রঙধনু সাজাও ।
আবেগ ঘন সবুজ পেরিয়ে
চলে যাও দুরে ••• , প্রান্তরের শেষে
চোঁখে নামুক অঝোরে বৃষ্টি ।
তুমি কাঁদ •••
সময় নিয়ে, ইচ্ছে মত ।
এখানে বুকের দহন •••
অবিরম চলে রক্তের স্রোত
হৃৎপিন্ড কাঁদে !
প্রতিটা রক্ত কনায় ঝলসানো আগুন
সে উত্তাপে পুড়ার কেউ নেই••• !!
বিষন্ন বাতাস দুরে যাও
থমকে দাঁড়ানোর কিছু নেই
দুরে যাও •••
অনেক•• অনেক•• দুরে ••• !
দুরে গিয়ে ঝড় তোল বাতাসে
প্রকৃতি হোক শান্ত, এক ঝাপটায় ।
এখানে বুকের গভীরে
হৃৎপিন্ড কাঁদে !
প্রতিনিয়ত চলে রক্তের ক্ষরন
সে প্রবাহে সিক্ত হওয়ার কেউ নেই !!
জমাট বাঁধা আঁধার দুরে যাও
অনেক•• অনেক•• দুরে •••
দুরে সরে জমাও অন্ধকার •••
তোমার গহীনে নিমর্জিত হোক সব
পৃথিবী আছন্ন হোক তমসার ঘোরে ।
এখানে •••
হৃৎপিন্ড কাঁদে !
রাশি রাশি জমেছে ক্লেশ
সে কষ্টে •••
অবগাহন করার কেউ নেই !!
সরে যাও বর্ষার মেঘ
চলে যাও বিষন্ন বাতাস •••
দুরে যাও গভীর অন্ধকার
এখানে •••
হৃৎপিন্ড কাঁদে !!
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
দৈনিক প্রতিযোগিতা
********************************
রত্নগর্ভা
১৯.০৭.'২০
মামা যখন বাড়িতে নিয়ে এলো মামি,
বিদ্যালয়ে পড়া কিশোর তখন আমি।
মা-বাপ-আত্মীয়-স্বজন সকল ছাড়ি,
পরের মেয়ে আপন হলো তাড়াতাড়ি।
মামা তখনও ভবঘুরে বেকার ছেলে,
হঠাৎ করে সরকারি চাকরিটা মেলে!
বললো সকলেই বাদ গেলো না কেউ,
"সত্যিই মা নোখ্খি রে সুষেণের বউ!"
জোছনালোকিত হলো অন্ধকার ঘর,
হেসেখেলেই চলছিলো বেশ তারপর।
পিঠোপিঠি সোনা-রূপা দু' মেয়ে হল,
অনেকেরই ধ্যান ধারণা বদলে গেল।
কেউ কেউ ত মরলো অদৃশ্য শোকে,
কত কী বললো সাত গাঁয়ের লোকে!
''কী করে যে বংশরক্ষা অবেনে তাঁর,"
এই ভেবে অনেকের ঘুম হলনা আর!
অনেক সুদৃষ্টি হয়ে গেলো একপেশে,
সর্বংসহা উড়িয়ে দিলো সেসব হেসে!
সব ভুলে সংসারেই মন দিলো মামি,
দুইটি বোন পেয়ে খুশি হলাম আমি।
করতে করতেই মামি সংসার চুটিয়ে,
শিক্ষাকেন্দ্রে কাজ ফেললো জুটিয়ে।
পরিবারের জন্য ভাত দুইবেলা রেঁধে,
ঘর ও বাহির সামলালো কুন্তল বেঁধে।
কপালগুণে দুটোই মেধাবিনী মেয়ে,
ওদের দিলো সবই খেয়ে না খেয়ে!
তাতেও কতজনে কত কী যে বললো,
কৃচ্ছ্রসাধন দোঁহের মুখ বুজে চললো।
মানুষ করতে মেয়েদের গাঁ হতে দূরে,
ভাড়াবাড়ি চলে গেলো ইসলামপুরে।
মাধ্যমিক ও এইচ এস দুই পরীক্ষায়,
ভাল ফল করে সোনা সুনাম বাড়ায়।
চিনতে শুরু করে ফলে শহুরে পাড়া,
রূপালি করেছিল সোনালিকে তাড়া।
দিদির কীর্তি বোন করে দিল ফিকে,
ষষ্ঠ হয়ে এ রাজ্যের উচ্চমাধ্যমিকে!
একদিন কত কথা বলেছিলো যারা,
আজ হেসে 'রত্নগর্ভা' বলছে তারা!
সোনা-রূপা ফেলনা নয় অমূল্য রত্ন,
সেকেলে ধারণা ভুলে করুন না যত্ন।
লিঙ্গভেদ ভুলে দিন চারাগাছে জল,
বৃক্ষ হয়ে দেবেই ওরা ফুল ও ফল।
বর্ধমান,ভারত
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
পর্ব ৯৬
শুভেচ্ছা ও অভিনন্দন ২০/৭/২০২০ তারিখের সেরা
কবি:অসীম ভট্টাচার্য
কবিতা:ক্ষুধার জ্বালা
কবি:মহীতোষ গাইন
কবিতা: হারানো শৈশবের খোঁজে
কবি:আল মাসুম আহমেদ
কবিতা :জন্মভূমির রূপ-এর জন্যে।
@ প্রতিদিন কবিতা বিভাগ @
স্বাগত সকলকে############
কলমের শৈলী হয়ে উঠুক
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন, ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
""" ক্ষুধার জ্বালা"""
কবিঃ অসীম ভট্টাচার্য্য।
২০/০৭/২০২০ইং
------------------------------------
পেটে যখন জ্বলছে অাগুন
হচ্ছে যখন অগ্ন্যুৎপাত
অর্থ শূন্য ভাঁড়ার তখন
সব হয়েছে অাত্মসাৎ ।
কেড়ে নিয়েছো রাতের ঘুম
কেড়ে নিয়েছো ফুটপাত
তোমাদের মাথা রেখেছ ঢেকে
পাঁচ তারার ঐ স্বর্গ ছাত !
পেটে যখন জ্বলছে অাগুন
তখন পেটে পড়েছে হাত
চাই নি তো পঞ্চ ব্যাঞ্জন
চেয়েছি দুটো পান্তা ভাত !
ভাসোনি তোমরা বানভাসি তে
দেখোনি কো অাঁধার রাত
বাতেলা তখন ঝাড়তে কোথায়
হারিয়ে যেতো মুখের বাত !
শত অভিযোগ শুনেও শোনো না
করো না তাতে কর্ণ পাত
প্রতিদিন অামরা সহ্য করি
দারিদ্র্যের এই বেত্রাঘাত !
অার কতদিন সহ্য করবো
জঠরের এই অশনি পাত
সমাজ টা কে বদলে দিয়ে
দেখতে চাই নয়া প্রভাত !
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
প্রতিদিনের সাহিত্য বিভাগ
বিষয়-কবিতা
তারিখ-২০/০৭/২০২০
হারানো শৈশবের খোঁজে
মহীতোষ গায়েন
রন্ধ্রে রন্ধ্রে ভোগবাদী বিশ্বায়নের থাবা-
সমূহ সমাজ সংস্কৃতি আজ দিগ্ভ্রান্ত;
চরাচরে বিষাক্ত বাতাসের সমারোহ...
অতলান্ত অন্ধকারে হারিয়ে যাচ্ছে শৈশব।
আধুনিকতার জালে আচ্ছন্ন মূল্যবোধ-
শরশয্যায় শায়িত আমাদের বিবেক,
সৌজন্যতায় ভয়ংকর অস্থিরতা,অমলিন
বন্ধুত্বের হৃদয়কুসুম আজ বিবর্ণ ফ্যাকাসে।
রাখালিয়া মেঠো সুর আর শোনা যায় না..
ঠাকুমার কোলে মাথা রেখে গল্প শোনার
দিন কবে চলে গেছে,টিফিনে স্কুল পালিয়ে
কাদা মেখে ফুটবল খেলার দিনও শেষ।
কেরিয়ার তৈরির অভব্য চাপে জর্জরিত
শৈশব,বোকাবাক্সের রঙিন হাতছানি আর
মোবাইলের রঙ্গনাট্যে সিক্ত হচ্ছে মনন-
স্বার্থ ও ঈর্ষার আলোয় জর্জরিত চেতনা।
প্রতিযোগিতার আবর্তে শিশুসুলভ সারল্য
গুমরে কাঁদে,ভাগাভাগি করে টিফিন খাওয়া,
কালবৈশাখী ঝড়ে আম কুড়ানোর ধুম সব চুরি গেছে,হারিয়ে গেছে অশথতলার গল্প।
সভ্যতা,ধাত্রীমাতা ফিরিয়ে দাও সেই উজ্জ্বল
শৈশব;এসো,সুখের অসুখ সারিয়ে আগুনের পরশমণি ছুঁয়ে শপথে অঙ্গীকারে ফিরিয়ে আনি হারানো শৈশব,সুদৃঢ় হোক প্রেমচিত্ত।
----------------------------
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
শিরোনাম- জন্মভূমির রূপ
কলমে- আল মাসুম আহমেদ
তারিখ- ২০/০৭/২০ইং
সুজলা-সুফলা শস্য শ্যামল
আমাদের এই বাংলাদেশ।
অপরূপ সোনালি এই দেশে
জন্মেছি এই আমরা।
মাঠ ভরা সোনালি ফসলের রূপ
দেখছি আমরা নবরূপ।
সবুজ শ্যামল প্রকৃতিতে
ছুটছি আমরা নানা রূপে।
প্রকৃতি আমাদের রূপের গান
নিচ্ছি আমরা প্রকৃতির ঘ্রাণ।
প্রকৃতির এই অপরূপে
যাচ্ছি মোরা মিলেমিশে।
জন্মভূমি মোদের রূপের আহার
দেখছি আমরা নবরূপে।
প্রকৃতি আমাদের অপরুপে
কতই না মায়াবী সৃষ্টি।
প্রকৃতি আমাদের রুপের ভরাই
দেখছি আমারা নবরুপে।
প্রকৃতি আমার রুপের আহার
দেখছি আমরা ঐ পাহাড়।
সোনালি ফসলে ভরা মাঠঘাট
দেখছি আমরা অনাহারী।
প্রকৃতি আমাদের সুগ্রাহী
নিতে আমরা আজ আগ্রহী।
প্রকৃতি আমাদের সুবিশাল
দেখছি আমরা অকুশাল।
প্রকৃতি সমান মায়া রথ
পাই না আর অনাগত।
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
No comments:
Post a Comment