Friday, May 1, 2020

সেরা কবি ও কবিতা (৭)

শুভেচ্ছা ও অভিনন্দন ২৩/০৪//২০ তারিখের সেরা
কবি: কবি সফিক ইসলাম
কবিতা:প্রকৃতির আত্মকথন'এর জন্য।
কলমের শৈলী  হয়ে উঠুক আত্মজাগরনের পন্থা।
        @@ কবিতা বিভাগ প্রতিদিন @@
ধন্যবাদন্তে   ######################
@কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন,ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
############################# প্রকৃতির আত্মকথন
--------------------------                                                                  
                              সফিক ইসলাম
অনেক করেছো শাসন তোমরা আর করো না
আগামীতে আর প্রকৃতির টুটি চেপে ধরো না।
প্রতিশোধ নিতে জানিতো আমরা দেখছো চেয়ে
খুব বেশি বাড় বেড়ে গিয়েছিলে  অসীম পেয়ে।
নিজেকে কখনো  মেপে তো দেখনি কতটা বড়
নিজের খেয়ালে আমাদের তাই ভাঙো ও গড়।
দূষণ করেছো বাতাসকে কত উড়িয়ে সিসা
'ওজোনে'র স্তর বৃদ্ধিরকালে পাওনি দিশা।
সাগর করেছো দূষণ তোমরা বর্জ্য ফেলে
এখন দেখেছো ডলফিনগুলো কেমনে খেলে!
লাল কাঁকড়ার দলগুলো আজ অবাধে হাঁটে--
মানুষের ঢল নামেনি বলেই এ তল্লাটে।
বন কেটে কেটে করেছো উজাড় নিঠুর হয়ে
অক্সিজেনের কথাতো ভাবোনি একটু ভয়ে।
পাহাড় কেটেই গড়েছো আবাস নিজের করে
বনের পশুকে খাঁচার ভিতরে রেখেছো  ধরে।
পাখিরা কখনো পায়নি তেমন ওড়ার সাধ
নির্বিচারেই করেছো শিকার নির্বিবাদ ----
তাইতো আজকে সময় এসেছে প্রতিশোধের
'করোনা' দিয়েই নাড়িয়ে গেলাম ভিত বোধের।
মেঘের আকাশ বৃষ্টি ঝরেই শান্ত হবে-----
ঘরের ভিতর বন্দি ক'দিন থাকলে তবে।
একদিন ঠিক ভোরের সূর্য উঠবে হেসে
তোমাদের কাছে বার্তা আসবে ইথারে ভেসে।
                   -----------------------
২৩ এপ্রিল,২০২০
করোনাকাল
নিজ বাসভবন


No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...