Friday, May 1, 2020

সেরা কবি ও কবিতা (৬)

শুভেচ্ছা ও অভিনন্দন ২২/০৪/২০ তারিখের সেরা
কবি: মো: অলিউর রহমান শেখ
কবিতা: মানব শিশু 'এর জন্যে।
          @ প্রতিদিন কবিতা বিভাগ @
@কলমের শৈলী হয়ে উঠুক মানবিক গুনাবলীর জয়গান #########################
স্বাগত সকলকে।
ধন্যবাদন্তে
কবি মিলি বসাক
পরিচালক গাঙচিল অনলাইন, ভোলা
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
###############################
অন লাইন প্রতিদিন কবিতা বিভাগ
কবিতার শিরোনাম: মানব শিশু
কবি: মো: অলিউর রহমান শেখ
মো: নং ০১৭৬৬৬৮৪৫১২
তা:  ২২শে এপ্রিল,২০২০ই
মানুষ যদি না হয় মানুষ ধর্মে কর্মে জাতে
মুসলিম কিবা হিন্দু হলে কি আসে যায় তাতে?
একই আরশের নিচে সবাই করছি অবস্হান
জাতি ভেদে  বৌদ্ধ খৃষ্টান হিন্দু মুসলমান৷
ধর্ম করে আড়াল মোদের বর্ন করে ভেদ
কেউবা করে কোরবানী আর কেউবা শিরচ্ছেদ৷
প্রভুর নিকট পৌছে কিরে রক্ত মাংস মেদ ?
যাচেন মোদের প্রভুভীতি প্রীতি ইচ্ছা ক্ষেদ৷
মানবের জন্য নবী রসুল দেবতা অবতার
প্রভুর ইচ্ছায় আসেন তারা অহি করে ভর ৷
আচার ভেদে মৌলভী পাদ্রী বিশপ পুরাহিত
প্রভুর ইচ্ছায় করেন তারা মানব হিতাহিত ৷
সীমার মাঝে অসীম প্রভু মহা শক্তিধর
গ্রহ নক্ষত্র আসমান জমিন সবার কারিগর ৷
অনুভবে পেতে তারে পেতে  সকাল সাঁঝে
মানব সেবায়  খুঁজি তারে সৎ কর্ম মাঝে ৷
দিবা রাতি বায়ু পানি সবই তাহার দান
সকাল সাঁঝে সকলের মাঝে আছেন বিরাজমান৷
তিনি মালিক তিনিই খালিক সৃষ্টির কারিগর
বিচার দিনের তিনিই মালিক   মহাশক্তি ধর৷
ভবের লীলা সাঙ্গ হবে সাঙ্গ হবে খেলা
সত্য পথের পথিক হলে পাবে তাহার ভেলা৷
--------------------0———---—----




No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...