Friday, May 1, 2020

সেরা কবি ও কবিতা (৫)

শুভেচ্ছা ও অভিনন্দন ২১/০৪/২০ তারিখের
সেরা কবি :এ.এইচ.আকাশ চৌধুরী
সেরা কবিতা:"বেঁচে আছি,মৃত্যুর আশায়।"
         @ প্রতিদিন কবিতা বিভাগ@
কলমের শৈলী হয়ে উঠুক জীবন জাগরণের গান।
স্বাগত সকলকে।
@কিছু কথা : অনেক কবির লেখা গাঁথা থেকে যখন একটি কবিতা নিতে হয় বিচারে প্রথম করার জন্যে তখন কঠিন একটা সময় পার করতে হয় আমাকে, ভাবতে হয় বিচারের বানী নিভৃতে না কাঁদে।
সব দিক আমাকে ভাবতে হয়, ইচ্ছে করে আমার সবাই সেরা কবি হোক। সকলের এই স্বপ্ন পূরণে আমরা গাঙচিল।
ধন্যবাদান্তে
@কবি মিলি বসাক
পরিচালক : গাঙচিল অনলাইন, ভোলা।
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
#################################
#################################
শিরোনামঃ কবিতা~
           "বেঁচে আছি, মৃত্যুর আশায়"
কবিঃ এ. এইচ. আকাশ চৌধুরী
তারিখঃ ২১/০৪/২০২০ ইং
জানো,
হাসতে ইচ্ছে ছিল,
গাইতে মন চাইছিল,
দৌড়ে পালাতে ইচ্ছে করছিল,
আমি যাইনা অভিমানে এইতো পেটের টানে।
জানো,
সকাল থেকে শুরু,
আমারি হেঁটে চলা ক্লান্ত চরণে ঘুম ঘুম চোখে,
রাস্তার ধুলোয় খেলে উঠে ছেলে, দু'হাতে বাড়িয়ে কোলে লই ফিরি ঘরে,
জানো,
রোজ এভাবে চলতে থাকে,
আমার জীবনের চাকা,
ভাগ্য অভিমানে ঘুরোয় না চাকা,
পথের কোনে দাঁড়িয়ে হাসি মাখা মুখে,
মা, তো আমি রই দাঁড়িয়ে,
জানো,
কেউ জিজ্ঞেস করে না,
কতটাকা দাম হাতের ঔ বেলুন,
নানান সাজে আছে তাঁর নানান ডিজাইন,
জানো,
আমার অভিমানের হাজারো গল্প,
রোজ পথে পথে হয়, ক্লান্ত শান্ত,
চোখের কোণ বেয়ে আসা জল ও শেষ,
এখন শুধু আছি এক নগ্ন মূর্খ সমারোহে
আছি দাড়িয়ে হয়ে প্রাচীর, এই মা হওয়া জীবনের।
জানো,
রোজ যেনো হাজার হোঁচট খেয়ে চলা,
এই জীবন দিনশেষে,
এক স্বপ্ন নিয়ে বেঁচে থাকা,
আসবে সুখ হয়তো আমার কোনো এক মৃত্যুর আলিঙ্গনে,
যেথায় আমিও রবো সুখের উদ্যানে সকল কোলাহলহীন মাটির গহীন অতলে।
বিঃদ্রঃ(বেলুনওলা একটি ছেলের জীবন কাহিনী)


No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...