Friday, May 1, 2020

সেরা কবি ও কবিতা (৪)

শুভেচ্ছা ও অভিনন্দন ২০/০৪/২০ তারিখের
সেরা কবি: জসীম উদ্দিন ভুইয়া
সেরা কবিতা:শূন্য শহরের কান্না শুনি'এর জন্যে।
#############################
@ প্রতি দিন সেরা কবি ও কবিতা বিভাগ@
কলমের শৈলী  হয়ে উঠুক মানব বন্ধনের শক্তি।
@ কবি মিলি বসাক
পরিচালক:গাঙচিল অনলাইন,ভোলা।
গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ।
############################
শূন্য শহরের কান্না শুনি
মোঃ জসিম উদ্দীন ভুইয়া
তারিখঃ ২০-০৪-২০২০ ইং
অনেকদিন করোনা আতঙ্কে তোমাকে লেখা হয়না
আজন্ম অভিশাপে স্থবির শহর, রৌদ্রের হতে
কর্জ নেয় ধুলো, শূন্য রাজপথের কান্না শুনে
বুক ভেঙে উড়ে যায় এক চিলতে দীর্ঘশ্বাস।
ইচ্ছা ছিল তোমাকে নিয়ে সমুদ্র দেখতে যাবো
পরস্পর কাছে আসার টানে অবলীলায়
তোমার হৃদয়ের বামপাশের অলিন্দে বসে
অনুভব করি হৃদয়ের প্রতিটি স্পন্দন।
প্রিয়, অবরুদ্ধ অশ্রুজলে দৃষ্টি ঝাপসা হলেও
প্রখর ইন্দ্রিয় খুঁজে পায় আদরের ঘ্রাণ,
জীবন চলে খেয়ালি ছন্দে, কবিতার উঠোন জুড়ে
করোনার মাতম, রাত্রির নিস্তব্ধতায় শূন্য প্রকোষ্ঠে
ঘুমহীন মুদিত আঁখিতে অন্তহীন বিরহ জ্বালা।
প্রিয়, আঁধারে অনুতাপগুলো,জ্যোৎস্নার আলোয়
ফিকে হলেও,যন্ত্রণাগুলো উড়ে চলে শকুনের ডানায়,
অনুভূতি হারিয়ে যায় অশ্রুতে ভিজে,
এমনই দিনে নিঝুম রাতে বিষণ্ণ বাসনাগুলো
দুরত্ব রেখে ঘুরেফিরে, মৃত্যুকে কাছে দেখে,
নীল অরণ্যের নক্ষত্রগুলোও থেমে যায়
ভস্মীভূত হয় হৃদয়, বিরহ দহনে।


No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...