Friday, May 1, 2020

সেরা কবি ও কবিতা (৩)

শুভেচ্ছাও অভিনন্দন
১৯/০৪/২০২০ তারিখের সেরা
কবি: মো:জাহাঙ্গীর আলম
                 ও
সেরা কবিতা: "মুজিব হলেন অমর "এর জন্যে।
        # প্রতিদিন সেরা কবিতা বিভাগ #
কলমের শৈলী হয়ে উঠুক বর্তমানের জীবনী শক্তি।
স্বাগত সকলকে।
@মিলি বসাক
   পরিচালক: গাঙচিল অনলাইন, ভোলা।
গাঙচিল সাহিত্য- সংস্কৃতি পরিষদ।
#########################
সাপ্তাহিক প্রতিযোগিতা সেরা তিন পর্ব-০১
কবিতাঃ" মুজিব হলেন অমর"
মোঃ জাহাঙ্গীর আলম
তাং১৯/০৪/২০২০ খ্রিঃ
ফরিদপুরের টুঙ্গি পাড়ায়
শেখ মুজিবের জন্ম,
তাঁর কারণে পেলাম আমরা
নিরপেক্ষ ধর্ম।
আপোষেরই কথা বলে
মুজিবকে নেয় জেলে,
পাক বাহিনী স্বাধীনতায়
রক্ত নিয়ে খেলে।
পাক হায়েনা আসলো তেড়ে
বাংলা করলো রুদ্ধ,
বীর বাঙ্গালি শপথ নিলো
শুরু হলো যুদ্ধ।
লাল সবুজের পতাকা পাই
মুক্তিযুদ্ধের জন্য,
ব্ঙ্গবন্ধুর জন্ম  হলো
পৃথিবীতে ধন্য।
যুদ্ধ করে স্বাধীন করলাম
ব্ঙ্গবন্ধুর ডাকে,
বাংলাদেশের জাতির জনক
বলছি আমরা তাকে।
ন্যায়ের পথে দেশের জন্য
করলেন তিনি সমর,
স্বাধীনতা অর্জন করে
মুুজিব হলেন অমর।



No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...