Friday, May 1, 2020

সেরা কবি ও কবিতা (২)

শুভসকাল সু-হৃদ
১৮/০৪/২০ তারিখের দিনের সেরা কবি
১৮/০৪/২০ তারিখের সেরা কবিতা।

ছেলেটি, মেয়েটি ও সাম্প্রতিক
বি জ ন  বি শ্বা স।

ছেলেটি জানলার ধারে দাঁড়িয়ে অপেক্ষার দিন গোনে কবে শেষ হবে এই স্বেচ্ছা বন্দীদশার? একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অদৃশ্য জীবানু জীবনের চেয়ে কতো বড় হয়ে উঠতে পারে সে ভেবে পায়না! সে জানে জীবন এক স্কুলদিন; প্রতি মুহূর্ত প্রকৃতি শিখিয়ে যায় চরম ও পরম শিক্ষা যতো। 
এবার এক মরণ প্রাকটিক্যাল ক্লাশে আমরা হাতে কলমে শিখছি কি করে মরতে হয়; কি করে বাঁচতে হয়! কি করে বাঁচাতে হয় পৃথিবীদেশের মানুষগুলিরে।
মেয়েটির বুকের মধ্যে  অজস্র নদী; তার সহস্র জলে লক্ষ লক্ষ স্বপ্নকুসুম ফুটতে চায়; এখন বড় বৈরী সময় হেঁটে যায় সবার বুকের উপর দিয়ে! মৃত্যু জংশন এতো কাছে ছিলনা কখনো!
মেয়েটি ভাবে ভালোবাসার চেয়ে অধিকতর শক্তির কি কিছু হতে পারে?
সমস্ত যুদ্ধ  থামিয়ে দেয় যে ভালোবাসা; সমস্ত যুদ্ধ  বাঁধিয়ে দেয় যে ভালোবাসা- তারা  কখনো মরতেই পারেনা!
এবার এই অসম যুদ্ধে  নিশ্চিত সে মহাপরাক্রমশালী ভালোবাসার জয় হবেই হবে। ছেলেটি ও মেয়েটি নিশ্চিত আবার তারা- চিত্রার জলে পা ডুবিয়ে অখন্ড সময় ভাসিয়ে দেবে জোস্নারাতের ভেলায়।
আবার তারা যন্ত্র থেকে মানুষ হয়ে উঠবে চাঁদ ছুঁয়ে- জোস্না ছুঁয়ে; নিজেদের অন্তর ছুঁয়ে। আবার তারা হংসমিথুন রাত হবে ঝিলের নিরব জলে শাপলা খোলা জোস্নায়!
ছেলেটি স্বপ্ন পাঠায় বাতাসের নিষিদ্ধ খামে মেয়েটির গাঁয়; ওখানে বাড়ির গারদে বন্দী মেয়েটি প্রতিক্ষায় পথ চায় এই দূর্দমনীয় খারাপ সময়ের অবসান চেয়ে।
আসতেই হবে তাহাদের নবীন ফাগুনের দিন আগামীর নিকট সময়ে।
১৮/৪/২০;দশানী, বাগেরহাট।




No comments:

Post a Comment

প্রকাশিত হলো গাঙচিলকণ্ঠ আসাম, বর্ষ ৩, সংখ্যা- ১ম

রফিক উদ্দিন লস্কর  সম্পাদিত সাপ্তাহিক সাহিত্য 'ই'- পত্রিকা "গাঙচিলকণ্ঠ আসাম" প্রকাশিত হলো ৩য় বর্ষ, ১ম সংখ্যা-১৩/০১/২০২৩ইং ...